শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর

বগুড়ায় বাঁশবাহী ট্রাক খাদে পড়ে হেলপার নিহত

  • আপডেট টাইম : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০
  • ২৩০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া: বগুড়ার শাজাহানপুরে বাঁশবাহী লং ভেহিকেল (লম্বা ট্রাক) খাদে পড়ে এর হেলপার  বয়স আনুমানিক ২৫ বছর  মারা গেছেন।

ফায়ার সার্ভিসের কর্মীরা  ট্রাকের কেবিন কেটে হেলপারের লাশ উদ্ধার করে। বুধবার সকালে উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় দ্বিতীয় বাইপাস মহাসড়কে এ দুর্ঘটনায় প্রায় এক ঘন্টা যান চলাচল বিঘ্নিত হয়। বেলা দেড়টা পর্যন্ত নিহতের পরিচয় মেলেনি।

কৈগাড়ি ফাঁড়ির ইন্সপেক্টর আম্বার হোসেন এ সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পঞ্চগড় ছেড়ে আসা ঢাকাগামী বাঁশ বোঝাই একটি লং ভেহিকেল (চট্ট মেট্রো-ট-৮১-১৫৪৩) বুধবার সকাল ৯টার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় দ্বিতীয় বাইপাস মহাসড়কে পৌঁছে।

সেখানে বাঁক অতিক্রম করার সময় চালক নিয়ন্ত্রণ হারায়। তখন ভেহিকেলটি মহাসড়কের পাশে পড়ে যায়। চালক কেবিন থেকে বের হয়ে পালিয়ে যেতে সক্ষম হলেও হেলপার আটকা পড়ে মারা যায়।

পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে কেবিন কেটে তার লাশ উদ্ধার করে বগুড়া  শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। উদ্ধার কাজ চলার সময় প্রায় এক ঘন্টা মহাসড়কে যান চলাচল বিঘ্নিত হয়।

মহাসড়কের  উভয় পাশে বিপুল সংখ্যক যানবাহন আটকা পড়লে যাত্রী ও পরিবহণ শ্রমিকদের দূর্ভোগ পোহাতে হয়েছে।

পুলিশ ইন্সপেক্টর আম্বার হোসেন জানান, ভেহিকেলে কেউ না থাকায় দুপুর পর্যন্ত নিহত হেলপারের নাম, পরিচয় জানা সম্ভব হয়নি। উদ্ধার কার্য চলার সময় প্রায় ৪৫ মিনিট মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com