রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
দলের নীতি নির্ধারণী ফোরাম সিদ্ধান্ত নেবে রাষ্ট্রপতি কে হবেন: মির্জা ফখরুল চাঁদাবাজ-দুর্নীতিবাজ দূর না হওয়া পর্যন্ত লড়াই তীব্রতর হবে: জামায়াত আমির ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন তারেককে ব্রিকস সম্মেলনে মোদির আমন্ত্রণ রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়ে সরকারের কিছু বলার নেই: স্বরাষ্ট্রমন্ত্রী নৈতিক স্খলন প্রমাণিত ।। এমপি নজরুল জামায়াত থেকে বহিষ্কার অপতথ্য ও সাইবার বুলিং মোকাবিলায় আইনজীবী প্যানেল: তথ্য উপদেষ্টা জিয়ার হত্যাকারী মেজর মোজাফফরের বিচার সেনা আইনে : স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল

রাঙ্গামাটি জেলা মহিলা ক্রীড়া সংস্থাকে আসবাবপত্র ও ক্রীড়া সরঞ্জাম বিতরণ

  • আপডেট টাইম : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০
  • ৮১৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি:  রাঙ্গামাটি জেলা মহিলা ক্রীড়া সংস্থাকে আসবাবপত্র ও মহিলা খেলোয়াড়দের মাঝে ক্রীড়া সরঞ্জাম বিতরণ করা হয়।    

আজ বুধবার  পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে রাঙ্গামাটি জেলা মহিলা ক্রীড়া সংস্থাকে আসবাবপত্র ও মহিলা খেলোয়াড়দের মাঝে ক্রীড়া সরঞ্জাম বিতরণ করেন রাঙ্গামাটি সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার ।

অনুষ্ঠানে দীপংকর তালুকদার  এমপি বলেন  শরীর ও মন সুস্থ রাখার জন্য শরীর চর্চা ও খেলাধুলার বিকল্প নেই।

তিনি বলেন, জেলা মহিলা ক্রীড়া সংস্থার উদ্দেশ্য মহিলাদের খেলাধুলার মানোন্নয়ন। আর এতে করে দেশে মহিলারা এখন ক্রীড়াক্ষেত্রে অনেক বেশী ভূমিকা পালন করে চলেছে।

 আর ক্রীড়াক্ষেত্রে নারীদের আগ্রহ ও উপস্থিতি বাড়ানোর লক্ষে মহিলা ক্রীড়া সংস্থা থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয় যাতে করে মহিলারাও ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহনের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে।

এসময় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মনোয়ারা জাহানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও আঞ্চলিক পরিষদের সদস্য হাজী মোঃ কামাল উদ্দিন,  সাধারণ সম্পাদক ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য হাজী মুছা মাতব্বর,  প্রচার সম্পাদক মো: মমতাজ উদ্দিন, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা নিরুপা দেওয়ান, যুগ্ম সম্পাদিকা বৈশালী রায়, বীনা প্রভা চাকমা, সদস্য সাগরিকা রোয়াজা, জেলা ছাত্রলীগের সহ সভাপতি মোস্তফা নওশাদ রুমিসহ মহিলা ক্রীড়া সংস্থার সদস্যরা।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com