বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ: হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার হরিণচড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় ইমরান হাসান (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত ও একজন আহত হয়েছে।
নিহত ইমরান সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার পাইকোশা গ্রামের আলাউদ্দিনের ছেলে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরন্নবী প্রধান জানান, নাটোর থেকে ইমরান মোটরসাইকেল নিয়ে বাড়ি যাওয়ার পথে উল্লেখিত স্থানে শনিবার সন্ধ্যা ৭টার দিকে বিপরতী দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সাথে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
এতে মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে হাটিকুমরুলের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে ইমরান মারা যায়। আহত অপর জনকে আশঙ্কাজনক
অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শমিজেক) হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ মাইক্রোবাসটি আটক করলেও চালক পালিয়ে গেছে বলে জানান ওসি। এ ব্যাপারে হাটিকুমরুল হাইওয়ে থানায় মামলা হয়েছে।