শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বগুড়ায় হালখাতার মাইক বাজাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে দু’ভাইয়ের মৃত্যু

  • আপডেট টাইম : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০
  • ২৯১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া: বগুড়ার সোনাতলায় ব্যবসার হালখাতার জন্য মাইক বাজাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে দুই চাচাতো-জ্যাঠাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বিকালে উপজেলার জোড়গাছা ইউনিয়নের কিয়াছের মোড় বাজারের দোকানে এ ঘটনা ঘটে। সোনাতলা থানার ইন্সপেক্টর (তদন্ত) জাহিদ হোসেন এর সত্যতা নিশ্চিত করেছেন।

মৃতরা হলেন সোনাতলা উপজেলার মধ্য দীঘলকান্দি গ্রামের মকবুল প্রামানিকের ছেলে জাইদুল ইসলাম (৩৫) ও তার চাচাতো ভাই বাবু মিয়ার ছেলে জিয়ারুল ইসলাম (২৪)।

পুলিশ ও স্থানীয়রা জানান, জাইদুল ইসলামের কিয়াছের মোড় বাজারে ভ্যারাইটি মালের ব্যবসা রয়েছে। পাশাপাশি তিনি পাওয়ার টিলার দিয়ে জমি চাষের ব্যবসা করেন। এ ব্যবসায় অনেক টাকা বকেয়া রয়েছে।

টাকাগুলো আদায়ে তিনি বৃহস্পতিবার বিকালে তার দোকানে হালখাতার আয়োজন করেন। দোকানে বাঁশের সাথে মাইক লাগিয়ে গানবাজনা চলছিল। বিকাল সাড়ে ৫টার দিকে হঠাৎ মাইকে যান্ত্রি ত্রুটি দেখা দেয়। তখন বাঁশে উঠে মাইক মেরামতের চেষ্টা করেন।

বাঁশটি হেলে পাশে ৩৩ হাজার কেভির বিদ্যুতের তারের উপর পড়ে। এতে বিদ্যুৎস্পর্শে ঘটনাস্থলেই জিয়ারুল ইসলাম মারা যান। বাঁশ ধরে থাকা ব্যবসায়ী জাইদুল ইসলাম গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পথিমধ্যে গাবতলী উপজেলা এলাকায় তিনি মৃত্যুবরণ করেন । বিদ্যুৎস্পর্শে দুই চাচাতো-জ্যাঠাতো ভাইয়ের মৃত্যুতে শুধু তাদের পরিবারে নয়; পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

জোড়গাছা ইউনিয়নের চেয়ারম্যান রোস্তম আলী মন্ডল বিদ্যুৎস্পর্শে দুই ভাইয়ের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

সোনাতলা থানার এসআই সোহেল জানান, কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com