শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

খুলনায় দুটি ট্রাকে সংঘর্ষ ।। একজন নিহত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০
  • ২৯৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস খুলনা:  খুলনা মহানগরীর ফুলবাড়ীগেটস্থ কুয়েট রোডে দাঁড়িয়ে থাকা বৈদ্যুতিক পিলারবাহী (বিদ্যুৎ পোল) ট্রাককে পিছন দিক থেকে আর একটি ট্রাক ধাক্কা দিলে দাড়িয়ে থাকা ট্রাকের হেলপার নিহত হয়েছেন।

বুধবার  দিবাগত রাত ২টার দিকে দুর্ঘটনাটি ঘটে। ফায়ার সার্ভিস সদস্যরা ট্রাকের দরজা কেটে মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হন। তবে, মৃতের নাম-ঠিকানা জানা যায়নি। 

খানজাহান আলী থানা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার মুন্সী শোয়াইব হোসেন জানান, বৈদ্যুতিক পিলারবাহী একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৬-৭৩৭৩) খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-কুয়েট’র অদূরে দাঁড়িয়েছিল।

রাত ২ টার দিকে পাথর বোঝাই একটি ট্রাক (যশোর ট-১১-৪৭২৬) খুলনা বাইপাস সড়ক দিয়ে ঢুকে ফুলবাড়ী গেটের দিকে যাওয়ার পথে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে পিছন দিক থেকে ধাক্কা দেয়।

এতে লম্বা পিলারের মাথা পাথর বোঝাই ট্রাকের সামনে দিয়ে ঢুকে যায়। ঘটনাস্থলেই ধাক্কা দেয়া ট্রাকের হেলপার মারা যায়। তবে, পিলারের আঘাতে ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যাওয়ায় দরজা কেটে ছিন্ন ভিন্ন লাশ বের করতে হয়।

আঘাতকারী ট্রাক ও ক্ষতিগ্রস্ত ট্রাকের চালকের সন্ধান পাওয়া যায়নি। 

সিভিল ডিফেন্স স্টেশন অফিসার আরও বলেন, পাথর বোঝাই ট্রাকের গতি বেশি থাকায় ধাক্কায় পিলার বোঝাই ট্রাকটি প্রায় ৩০ গজ দূরে চলে যায়। তবে, ঘটনার সময় সড়কে অন্য কোন যানবাহন বা পথচারি না থাকায় বড় ধরণের ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে। 

খানজাহান আলী থানা পুলিশ জানিয়েছে, লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের নাম-ঠিকানা জানা যায়নি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com