শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বগুড়ায় ট্রেনে কেটে দুই নারীর মৃত্যু

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০
  • ২৩৯ দেখা হয়েছে
ফাইল ফটো

বাংলা হেডলাইনস বগুড়া : বগুড়ায় বুধবার সন্ধ্যায় শহরের কামারগাড়ি এলাকায় ও বৃহস্পতিবার সকালে কাহালু উপজেলার কানড়ায় ট্রেনে কেটে দুই নারী মারা গেছেন।

এদের একজন হলেন-মোরশেদা বেগম (৩৫)।

বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই আক্তারুন নাহার লিপি এর সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সন্ধ্যার দিকে বগুড়া শহরের কামারগাড়ি এলাকায় সরকারি আজিজুল হক কলেজের সামনে ঢাকা ছেড়ে আসা রংপুর এক্সপ্রেসের নিচে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক ভবঘুরে নারী (৩৫) মারা গেছেন।

রেলওয়ে ফাঁড়ির পুলিশ লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠায়।

বৃহস্পতিবার দুপুর পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি। তার মরদেহ দাফনের জন্য আঞ্জুমানে মফিদুল ইসলামকে দেয়া হয়েছে।

অন্যদিকে সান্তাহার ছেড়ে আসা লালমনিরহাটগামী পদ্মরাগ এক্সপ্রেস বৃহস্পতিবার সকাল পৌণে ৮টার দিকে কাহালু উপজেলার কানড়া রেলগেট অতিক্রম করছিল।

এ সময় কাহালু উপজেলার মহরাবানী গ্রামের আবদুল হাকিমের স্ত্রী মোরশেদা বেগম ট্রেনে কেটে মারা যান।

বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই আক্তারুন নাহার লিপি জানান, অসতর্কভাবে লাইন পার হবার চেষ্টা করলে ট্রেনে কেটে দুই নারী মারা যান।

ভবঘুরে ওই নারীর পরিচয় পাওয়া যায়নি। এসব ব্যাপারে রেলওয়ের বোনারপাড়া থানায় পৃথক অপমৃত্যু মামলা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com