বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চরাঞ্চলের নাটুয়াপাড়া হাট এলাকায় শনিবার বেলা এগারোটার দিকে দুই নৌকার সংঘর্ষে আব্দুর রাজ্জাক ওরফে আলিম (৩৫) নামের এক ব্যক্তি নিহত ও ৩ জন আহত হয়েছে।
নিহত আব্দুর রাজ্জাক কাজিপুর উপজেলার শালগ্রামের মৃত কসের আলীর ছেলে।
নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ গৌতম চন্দ্র মালি বিষয়টি নিশ্চিত করে জানান, মনসুরনগর থেকে যাত্রী বোঝাই একটি নৌকা নাটুয়ারপাড়া হাটের ঘাটপাড়ের কাছে বিপরীত দিক থেকে আসা অপর একটি নৌকা সজোরে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
এতে দুই নৌকার চাপায় পড়ে আব্দুর রাজ্জাক ঘটনাস্থলেই মারা যায়। দোষী নৌকা চালক পালিয়ে গেছে তবে তার নৌকাটি আটক করা হয়েছে।