শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর

কাপ্তাইয়ে পৃথক ঘটনায় পানিতে ডুবে একদিনে ৩ জনের মৃত্যু

  • আপডেট টাইম : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০
  • ২৫২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি : কাপ্তাইয়ের রাইখালীতে পৃথক দুর্ঘটনায় গোসল করতে নেমে পানিতে ডুবে একদিনেই ৩ কিশোর-কিশোরীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

গতকাল শনিবার বিকেলে রাইখালী বাজারের কাজীপাড়া জামে মসজিদের পুকুর ও পূর্বকোদালা খালে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা যায় তারা।

নিহতরা হলেন, চন্দ্রঘোনার রেশম বাগানের এনামুলের ছেলে মিজানুর রহমান (১২), রাইখালীর পূর্ব খন্তাকাটা এলাকার মফিজুর রহমানের কন্যা মাকসুদা আক্তার (১১), রাইখালীর জঙ্গল কোদালা বাজারের মহিবুল্লাহর মেয়ে হাফসা আক্তার (১২)।

চন্দ্রঘোনা থানা অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাইখালী বাজারের কাজীপাড়া জামে মসজিদের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে যায় চন্দ্রঘোনার রেশম বাগানের এনামুলের ছেলে মিজানুর রহমান (১২)।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালে আনলে কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে রাইখালী ইউনিয়নের দূর্গম পূর্বকোদালা খালে শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ২ টার দিকে গোসল করতে নেমে পানিতে ডুবে নিখোঁজ হয়, রাইখালীর পূর্ব খন্তাকাটা এলাকার মফিজুর রহমানের কন্যা মাকসুদা আক্তার (১১), রাইখালীর জঙ্গল কোদালা বাজারের মহিবুল্লাহর মেয়ে হাফসা আক্তার (১২)।

পরে স্থানীয় ডুবুরীর মাধ্যমে ৪ ঘন্টা উদ্ধার অভিযান চালিয়ে সন্ধ্যা সাড়ে ৭টায় তাদের মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

চন্দ্রঘোনা থানা অফিসার ইনচার্জ ইকবাল জানান, কাজীপাড়া জামে মসজিদের পুকুরে ডোবা কিশোর মিজানুর রহমান স্থানীয় রাইখালী বাজারের মোড়ের সেকান্দরের দোকানে শিশু শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

অন্যদিকে খন্তকাটা এলাকায় নিহত শিশু দুজনই রাইখালী জুমিয়া পুনর্বাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com