শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর

রাঙ্গামাটিতে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে ৮০ হাজারের অধিক শিশু

  • আপডেট টাইম : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০
  • ৩১৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস  রাঙামাটি : “ভিটামিন-এ খাওয়ান, শিশুমৃত্যুর ঝুঁকি কমান” এই শ্লোগানকে সামনে রেখে আগামী ২৬ সেপ্টেম্বর জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২০ উপলক্ষে রাঙ্গামাটিতে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।        

আজ রবিবার  বিকাল সাড়ে ৩টার দিকে রাঙ্গামাটি জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

রাঙ্গামাটির জেলা সিভিল সার্জন ডা: বিপাশ খীসার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সদস্য সৈয়দ মাহাবুব আহামদ, জেলা স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার ড: মোস্তফা কামাল প্রমুখ।

সংবাদ সম্মেলন জানানো হয়, আগামী ২৬ সেপ্টেম্বর সারাদেশে একযোগে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।

এই রাউন্ডে রাঙ্গামাটি জেলার ১০ উপজেলায় মোট ৮০ হাজার ৯৮১ জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল। 

এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী শিশু খাবে ৮ হাজার ৯১৮টি ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশু খাবে ৭২ হাজার ৬৩টি ক্যাপসুল। এ সময় পুরো জেলায় মোট ১ হাজার ৩১৫টি কেন্দ্র খোলা থাকবে। 

জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও জাতীয় পুষ্টি সেবা ও স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে এ ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com