শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সিরাজগঞ্জে সাইকেল আরোহী মাদ্রাসা ছাত্র বাস চাপায় নিহত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০
  • ২৬৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : ভূঞাগাঁতী-তাড়াশ আঞ্চলিক সড়কের সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ধাপের ব্রিজের কাছে বৃহস্পতিবার দুপুরে বাসের চাপায় শাহরিয়ার হোসেন (১৫) নামের বাইসাইকেল আরোহী এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।

নিহত শাহরিয়ার তাড়াশ উপজেলার উত্তর মথুরাপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে ও ওয়াশিন কওমি হাফিজিয়া মাদ্রাসার ছাত্র।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন জানান, বৃহস্পতিবার দুপুরে শাহরিয়ার বাড়ি থেকে বাইসাইকেল চালিয়ে তাড়াশ বাজারে যাচ্ছিল। ধাপের ব্রিজের কাছে পৌছলে তাড়াশ থেকে সিরাজগঞ্জগামী একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মৃত্যুবরণ করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। অভিযোগ না দিয়ে নিহতের স্বজনরা থানা থেকে লাশ নিয়ে গেছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com