শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রাঙ্গামাটিতে বিশ্ব পর্যটন দিবস পালিত

  • আপডেট টাইম : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৪১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি : রাঙ্গামাটিতে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে ‘পর্যটন এবং গ্রামীন উন্নয়ন’ এই প্রতিপাদ্যে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে।

আজ রবিবার  সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও বিভিন্ন বিষয়ে রচনা প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

রাঙ্গামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ।

এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক শিল্পী রানী রায়, রাঙ্গামাটি পর্যটন কর্পোরেশনের ব্যবস্থাপক সৃজন বিকাশ বড়ুয়া, উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা, রাঙ্গামাটি পাবলিক কলেজের অধ্যক্ষ তাছাদ্দিক হোসেন কবিরসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও ছাত্রছাত্রী এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠান বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ পর্যটন শিল্প উন্নয়নের এক অমিত সম্ভাবনার দেশ। আর রাঙ্গামাটি জেলায় পর্যটন শিল্প বিকশিত করতে এখানে রয়েছে এশিয়ার সর্ববৃহৎ কাপ্তাই হ্রদ এবং অসংখ্যক পাহাড় ও ঝরনা।

অতীতে যেভাবে পর্যটন শিল্পকে অবহেলা করা হয়েছে, সেভাবে এই শিল্পকে অবহেলা করলে রাঙ্গামাটিতে পর্যটন শিল্প বিকশিত হবে না। এ জন্য সকলের সম্বলিত প্রচেষ্ঠা দরকার।

আলোচনা সভা শেষে বিভিন্ন রচনা প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com