শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর

রাঙ্গামাটিতে সাজেক ইউনিয়ন পরিষদ ভবনের উদ্বোধন

  • আপডেট টাইম : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৩৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি : রাঙ্গামাটি জেলার দূর্গম বাঘাইছড়ির ৩৬নং সাজেক ইউনিয়ন পরিষদ ভবনের আজ রবিবার উদ্বোধন করা হয়।

খাদ্য মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙ্গামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার সকালে ভবনটির উদ্বোধন করেন।

এই সময় বক্তব্য দেওয়ার সময় সংসদ সদস্য দীপংকর বলেন পাহাড়ের উন্নয়নে যারা বাধাগ্রস্থ করছে তাদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সকল জনগোষ্ঠীকে এগিয়ে আসার আহবান জানিয়েছে ।

তিনি বলেন, আওয়ামী লীগ পাহাড়ের উন্নয়নে প্রতিজ্ঞাবদ্ধ। তাই আওয়ামী লীগের নেতা কর্মীরা জনগনের উন্নয়নে কাজ করছে।

আওয়ামী লীগের কাজে অগ্রগতি দেখে স্থানীয় আঞ্চলিক দলের সশস্ত্র সন্ত্রাসীরা বেছে বেছে আওয়ামী লীগের নেতা কর্মীদের হত্যা করছে। আর এই হত্যাকান্ড চালিয়ে এই দলকে উন্নয়নের ধারা থেকে সরানো যাবে না বলে তিনি মন্তব্য করেন।

৩৬নং সাজেক ইউনিয়নের চেয়ারম্যান নেলসন চাকমার সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন, রাঙ্গমাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসরাফিল মজুমদার, বাঘাইছড়ি পৌর মেয়র মো: জাফর আলী, বাঘাইছড়ি আওয়ামী লীগ নেতা মোঃ আলি, মিয়া মেম্বার, ইউনিয়ন পরিষদের মেম্বারসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান পরিচালনা করেন সাজেক ইউনিয়নের সচিব বিশ্বজিৎ চক্রবর্তী।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com