শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর

রাঙ্গামাটিতে করোনায় নারীর মৃত্যু ।। দাফন সম্পন্ন করলো স্বেচ্ছাসেবক টিম

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৪৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি : রাঙ্গামাটি শহরে করোনা আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে।

আজ সোমবার ভোররাতে শহরের চম্পকনগর আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত নারী শহরের আমানতবাগ এলাকার মো: হোসেনের স্ত্রী নুর নাহার (৫৫)।

এ নিয়ে করোনায় রাঙ্গামাটিতে মোট ১৩ জনের মৃত্যু হয়েছে।

রাঙ্গামাটির করোনা বিষয়ক ফোকাল পার্সন ডা. মোস্তফা কামাল এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, রাঙ্গামাটিতে এক নারীর মৃত্যুসহ মোট ১৩ জন মারা গেছে।

এ পর্যন্ত জেলায় করোনা পজেটিভ হয়েছে ৮৯৫, এর মধ্যে সুস্থ হয়েছেন ৮৫০।

জানা যায়, গত দুই সপ্তাহ আগে নুর নাহার শ্বাসকষ্ট জনিত রোগের চিকিৎসা নিতে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে গেলে সেখানে অন্যান্য পরীক্ষার সাথে করোনার নমুনা পরীক্ষা করা হয়।

পরীক্ষায় রিপোর্ট পজেটিভ আসলে তাকে আইসোলেশন সেন্টারে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৫ দিনের মাথায় তিনি মৃত্যুবরণ করেন।

রাঙ্গামাটি জেলা প্রশাসনের এনডিসি আরিফুল ইসলাম জানান, সোমবার ভোররাতে মৃত নারীর লাশ স্বাস্থ্যবিধি মেনে গাউছিয়া কমিটির স্বেচ্ছাসেবকদের সহায়তায় আইসোলেশন সেন্টার থেকে মৃতের বাড়ি আমানতবাগে নেয়া হয়। সেখানে দাফন সম্পন্ন করা হয়।

সকাল ১১টায় ভেদভেদিস্থ কবরস্থানে তার লাশ দাফন সম্পন্ন করে গাউছিয়া কমিটির স্বেচ্ছাসেবক টিম।

স্বেচ্ছাসেবক টিমে ছিলেন সিরাজুল মোস্তফা, মিরাজ, মাকসুদ ও নাজিম আল হাসান। সমন্বয় করেছেন মুহাম্মদ ইব্রাহিম জাবেদ।

করোনা আক্রান্ত হয়ে মৃতদের গোসল, কাফন-দাফন ও সৎকারে শুরু থেকেই কাজ করছে গাউছিয়া কমিটি বাংলাদেশের স্বেচ্ছাসেবক টিমের সদস্যরা।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com