শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর

ধর্ষণ-নির্যাতন বন্ধের দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন

  • আপডেট টাইম : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০
  • ২৯৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি : নিরাপদ থাকুক সকল মা-বোন দেশে বন্ধ হোক ধর্ষণ নির্যাতন, যৌন সহিংসতার সুষ্ঠু বিচার এই প্রতিপাদ্যে সারাদেশে ধর্ষণ নির্যাতন বন্ধ এবং অপরাধীদের শাস্তির দাবিতে  রাঙ্গামাটিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসন কার্যালয়ের সামনে রাঙ্গামাটির স্বেচ্ছাসেবীদের আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

এই সময় মানববন্ধনে বক্তব্য রাখেন, রাঙ্গামাটি পৌর প্যানেল মেয়র জামাল উদ্দিন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, সমাজ সেবিকা জিমি কামালসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময়ে বক্তারা বলেন, প্রতিনিয়ত নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ ও হত্যার ঘটনা বেড়েই চলেছে। তাই অবিলম্বে পার্বত্যাঞ্চলসহ সারাদেশে নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ ও যৌন নিপীড়নকারীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ধর্ষকদের বিরুদ্ধেকঠোর থেকে কঠোর শাস্তি নিশ্চিত করতে সরকারকে এগিয়ে আসতে হবে।

আর সমাজের সবাই যদি একই সঙ্গে সব অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা যায় তাহলেই সমাজ থেকে এ ব্যাধি দূর করা সম্ভব হবে। সেই সঙ্গে নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে আইন-শৃঙ্খলা বাহিনীকে আরো কঠোর হওয়ায় আহ্বান জানান বক্তারা।

রাঙ্গামাটি জেলা প্রশাসন কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধনে শহরের স্বেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাসেবক কর্মীসহ শিক্ষার্থী, অভিভাবক, সূশীল সমাজ প্রতিনিধি, সাংবাদিক, উন্নয়নশীলকর্মী ও সাধারণ জনতা অংশগ্রহণ করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com