শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর

কাপ্তাই কর্ণফুলী পেপার মিলে’র এমডি অপসারণের দাবি

  • আপডেট টাইম : শুক্রবার, ২ অক্টোবর, ২০২০
  • ৩৫৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি:  সরকারের একমাত্র রাষ্ট্রায়ত্ত কাগজ কল কর্ণফুলী পেপার মিল  কেপিএমের ম্যানেজিং ডাইরেক্টর   ডঃ এম এম এ আব্দুল কাদেরকে অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন করেছে কাপ্তাই উপজেলার জনপ্রতিনিধিরা।

আজ শুক্রবার দুপুরে রাঙ্গামাটি কাপ্তাই উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে জনপ্রতিনিধিরা এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন করেন, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মফিজুল হক, চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম বেবি, রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোঃ হানিফ, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সাবেক ত্রান ও সমাজকল্যাণ সম্পাদক হানিফ বাবু, সাবেক রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য কাপ্তাই আওয়ামী পেশাজীবি লীগের আহবায়ক প্রকৌশলী রুবায়েত আক্তারসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে কাপ্তাই উপজেলা চেয়ারম্যান মো. মফিজুল হক বলেন,  প্রধানমন্ত্রী শেখ হাসিনা  সংসদে বলেছেন, কেপিএম মিলকে বাঁচানো হবে। গত অর্থ বছরে ৫৪ কোটি টাকাও বরাদ্ধ দেওয়া হয় কেপিএমকে।

অথচ কেপিএম এমডি বলেছেন মিলটি বন্ধ হয়ে যাবে। মিলটি বন্ধ করতে নানান পাঁয়তারাও করছেন তিনি। বন্ধ করেছেন প্রতিষ্ঠানের পাল্প মেশিনসহ নানান যন্ত্রাংশ। সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করতে সর্বশেষ একটি বেসরকারি টিভি চ্যানেল যমুনা টিভির অনুসন্ধানী প্রতিবেদনে জনপ্রতিনিধিদের নামে মিথ্যা, ভিত্তিহীন কুরুচিপূর্ণ অসত্য বক্তব্য প্রদান করেছেন।

আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা চাই কেপিএম বাঁচুক, আবারও ঘুরে দাঁড়াক। এ জন্য যা করণীয় আমরা সবই করবো।

চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবি বলেন, কেপিএম চন্দ্রঘোনা ইউনিয়নে অবস্থিত। সকল প্রতিষ্ঠানকে সরকারি রাজস্ব প্রদানের বাধ্যবাধকতা থাকলেও গত

কয়েক বছর যাব ৎ তিনি প্রায় ১৪ লক্ষ টাকার ট্যাক্স বকেয়া করেছেন। ফলে ইউনিয়নের কার্যক্রম প্রায় বন্ধের পথে। টাকা না  দিয়ে উল্টো আমাকে হেয় প্রতিপন্ন করতে আমার বিরুদ্ধে মাদকসহ নানান কুৎসা রটনা করে মিডিয়াতে বক্তব্য প্রদান করেন তিনি। তার এমন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

তারা সকলে কেপিএম এর এমডির অপসারণ চায়।

সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করে বলেন, কর্ণফুলী পেপার মিলে কেপিএমের এমডি ড: এম এম এ আব্দুল কাদের যোগদানের আগে ৭৯ টন পেপার উৎপাদন হতো। কিন্তু বর্তমানে কেএমপি’র অব্যবস্থাপনা ও দূর্নীতির কারণে ১৫ থেকে ২০ টন কাগজ  উৎপাদন হচ্ছে।

আজ কর্ণফুলী পেপার মিলে কোটি কোটি টাকার কাঁচামাল মিলের মধ্যে নষ্ট হয়ে যাচ্ছে। আর আগে যারা ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ছিলো তারা এইসব কাঁচামাল ব্যবহার করে ব্যাপক কাগজ উৎপাদন করেছিলো।

তাই কল কর্ণফুলী পেপার মিলকে ধ্বসের হাত থেকে বাঁচাতে আর এই এলাকার মানুষকে রক্ষা করতে একটি সুস্থ তদন্তের মাধ্যমে কেপিএমের এমডি’র বিরুদ্ধে বিহিত ব্যবস্থা গ্রহণ করতে উর্ধতন কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানান।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com