শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় মেডিকেল ছাত্রের মর্মান্তিক মৃত্যু

  • আপডেট টাইম : শুক্রবার, ২ অক্টোবর, ২০২০
  • ২৫০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড় সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদে শুক্রবার সকালে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আরাফাত পাঠান (২৫) নামের এক মেডিকেল কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহত আরাফাত পাঠান শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের প্রথম ব্যাচের ছাত্র ছিলেন চলতি বছরের মার্চ মাসে এমবিবিএস পাশ করে ইন্টার্নি করছিলেন। পাঠান ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার বান্দিয়া গ্রামের হারিছ পাঠানের ছেলে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক আলী জানান, আরাফাত বাড়ি থেকে মোটরসাইকেলযোগে সিরাজগঞ্জে যাচ্ছিলেন।

শুক্রবার সকাল ৮টায় সয়দাবাদ রোড ডিভাইডারের কাছে পৌঁছলে চারলেন মহাসড়কের নির্মাণকাজের মালবাহী একটি ট্রাক তাকে পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

পুলিশ ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে গেছে বলে জানান ওসি।

শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডাঃ মোঃ নজরুল ইসলাম জানান, আরাফাত পাঠান অত্র মেডিক্যাল কলেজ থেকে চলতি মার্চ মাসে পাশের পর সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ইন্টার্নি করছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com