শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর

খুলনায় সড়ক দুর্ঘটনায় চালকসহ নিহত ২

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০
  • ২৭১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস খুলনা:  খুলনায় ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বাস ও মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মাহেন্দ্র চালক আমিনুল ইসলাম (৫৫) ও যাত্রী মিজানুর রহমান শেখ (৬০)। এদের বাড়ি ডুমুরিয়া উপজেলায়। 

স্থানীয়রা জানায়, সাতক্ষীরা থেকে যাত্রীবাহি বাস খুলনায় আসার পথে ডুমুরিয়া বাজার মহিলা কলেজ এলাকায় মাহেন্দ্র’র সাথে সংঘর্ষ হয়।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, সড়কের বিপদজনক বাঁকে যাত্রী নিয়ে মাহেন্দ্রটি হাইওয়েতে ওঠার সময় দুর্ঘটনায় পড়ে। এতে ঘটনাস্থলে তিনজন গুরুতর আহত হয়।

তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথে মারা যায় আমিনুল ও মিজানুর। দুর্ঘটনায় আহত আরেকজনের অবস্থাও আশংকাজনক।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com