শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রৌমারীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

  • আপডেট টাইম : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০
  • ২৬১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী উপজেলায় পানিতে ডুবে  দুই শিশুর মৃত্যু হয়েছে। 

আজ শুক্রবার সকাল ১১টার দিকে শালুক তুলতে গিয়ে এই  মৃত্যুর ঘটনা ঘটে। মর্মান্তিক এই মৃত্যুতে এলাকায় শোকের মাতম চলছে। 

স্বজন ও হাসপাতাল সূত্রে জানাযায়, উপজেলার ৩নং বন্দবের ইউনিয়নের পুরারচর গ্রামের বাসিন্দা ভ্যানচালক ছলিম উদ্দিনের কন্যা আমেনা খাতুন (৮) এবং একই এলাকার শ্রমিক হাফিজুর রহমানের কন্যা জিনিয়া আক্তার(০৭)বাড়ির পাশে একটি জলাশয়ে শিশু দুটি শালুক তুলতে গিয়েছিল।

এসময় জলাশয়ের একটি গভীর খালে দুজনে পরে ডুবে যায়। দূর থেকে স্থানীয়রা তাদের ডুবে যাওয়ার দৃশ্য দেখতে পায়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে শিশু দুটির মৃত্যু হয়।

রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: নাজমুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত শিশু দুটির হাসপাতালে আনার পূর্বে মারা গিয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com