শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর

স্বাস্থ্যবিধি মেনে দুর্গাপূজা উদযাপনের আহ্বান রাঙ্গামাটি পুলিশ সুপারের

  • আপডেট টাইম : শনিবার, ১০ অক্টোবর, ২০২০
  • ২৫৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি : করোনা মোকাবেলায় প্রত্যেক দুর্গাপূজা মন্ডপে স্বাস্থ্যবিধি মেনে নিরাপত্তার মাধমে সুষ্ঠ ও সুন্দরভাবে দুর্গাপূজা উদযাপনের জন্য হিন্দু সম্প্রদায়ের মানুষের সহযোগিতা চেয়েছেন রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মোঃ আলমগীর কবির।

করোনা নিয়ে আতংক যেমন ছড়ানো যাবেনা তেমনি উদাসীন হওয়াও চলবে না বলে জানান তিনি।

শনিবার  দুপুরে রাঙ্গামাটি জেলা পূজা উদযাপন পরিষদ ও ১০ উপজেলার পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে মতিবিনিময় সভায় তিনি এ সহযোগিতা কামনা করেন।

এবার রাঙ্গামাটিতে ৪০টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

মতবিনিময় সভায়  রাঙ্গামাটি অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোঃ ছুফিউল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল তাপস রঞ্জন ঘোষ, রাঙ্গামাটি জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাদল চন্দ্র দে, পূজা উদযাপন পরিষদের সভাপতি অমর কুমার দেসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় রাঙ্গামাটির সকল পূজা মন্ডপের নিরাপত্তায় বিট পুলিশিংয়ের ব্যবস্থাসহ পুলিশের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাসহ আনসার বাহিনীর সদস্যরা থাকবেন।

পূজা চলাকালীন সময় রাঙ্গামাটি জেলা শহর এবং উপজেলাসমূহে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতের লক্ষে সার্বক্ষনিক আইন-শৃংখলা পরিস্থিতি মনিটরিং করার জন্য জেলা ও উপজেলা পর্যায়ে একাধিক মনিটরিং সেল থাকবে।

সর্বোপরি দূর্গাপূজা চলাকালীন ও বিসর্জন না হওয়া পর্যন্ত পুলিশ, আনসার বাহিনীর পাশাপাশি পূজা মন্ডপ কমিটির সদস্য ও স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করে আইন-শৃংঙ্খলা রক্ষার্থে পূজা মন্ডপগুলিতে পাহারা জোরদার করা হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com