শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কাপ্তাইয়ে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

  • আপডেট টাইম : রবিবার, ১১ অক্টোবর, ২০২০
  • ২৬৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: রাঙ্গামাটির কাপ্তাইয়ে রাইখালীর কারিগর পাড়ায় দুর্বৃত্তের গুলিতে বসন্ত তনচংগ্যা প্রকাশ দুর্জয় (৩৫) নামে একজন নিহত হয়েছে।

নিহত বসন্ত তনচংগ্যা রাইখালীর ভালুকিয়া পাড়ার মৃত শশধর তনংগ্যার ছেলে। সে পেশায় একজন মোটরসাইকেল চালক।    

চন্দ্রঘোনা থানা অফিসার ইনচার্জ ইকবার বাহার চৌধুরী জানান, রাইখালীর বালুতলি থেকে ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে কারিগর পাড়া এলাকায় আসলে আজ রবিবার  সকাল সাড়ে ৭টার দিকে অজ্ঞাত ৩ জন সশস্ত্র সন্ত্রাসীর গুলিতে ঘটনাস্থলেই নিহত হয় বসন্ত তনচংগ্যা প্রকাশ দূর্জয়।

সে জেএসএসের সমর্থিত ও চাঁদা আদায়কারী বলে তার ভাই জানিয়েছে। ধারণা করা হচ্ছে অভ্যন্তরীন কোন্দলের কারণে হত্যাকান্ডের ঘটনাটি ঘটানো হতে পারে।

নিহত বসন্ত তনচংগ্যাকে ময়নাতদন্তের জন্য আজ দুপুরেই রাঙ্গামাটি মর্গে প্রেরণ করা হবে।

এদিকে, এই ঘটনায় পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com