শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর

নানিয়ারচরে সেনাবাহিনীর সাথে সন্ত্রাসীদের গুলি বিনিময়।। ২ সন্ত্রাসী নিহত, ১ সেনাসদস্য গুলিবিদ্ধ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০
  • ২৫৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস  রাঙ্গামাটি:  রাঙ্গামাটির নানিয়ারচরে সেনা টহলে ইউপিডিএফ সন্ত্রাসীদের গুলি বর্ষণের ঘটনা ঘটেছে।

সেনা টহলে সন্ত্রাসীরা অতর্কিত গুলিবর্ষণ করলে আত্মরক্ষার্থে সেনাবাহিনী পাল্টা গুলিবর্ষণ করে। এতে দুইজন ইউপিডিএফের সন্ত্রাসী নিহত হয়। ঘটনায় এক সেনা সদস্য গুলিবিদ্ধ হয়েছে।

আহত সেনাসদস্যকে হেলিকপ্টার যোগে রাঙ্গামাটি থেকে চট্টগ্রাম সিএমএইচ স্থানান্তর করা হয় এবং বর্তমানে সে আশংকামুক্ত।

আজ বিকাল সাড়ে ৫টার দিকে নানিয়ারচরের বুড়িঘাট রউফ টিলা এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় সেনাবাহিনী তল্লাশি চালিয়ে একটি একে-২২ এসএমজি অটোমেটিক রাইফেল উদ্ধার করে। তল্লাশি এখনো অব্যাহত রয়েছে।

রাঙ্গামাটি পুলিশ সুপার আলমগীর কবির জানান, নানিয়ারচর বুড়িঘাট এলাকায় সেনাবাহিনীর একটি টহল দলের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটে। তখন একজন সেনা সদস্য আহত এবং দুইজন সন্ত্রাসী নিহত হয়েছে বলে সংবাদ পেয়েছি।

ঘটনাস্থলে নানিয়ারচর পুলিশ গেছে। তাঁরা ফিরে আসার পর বিস্তারিত বলা যাবে। তার পূর্বে বিস্তারিত বলা যাবে না।

নিরাপত্তা বাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাঙ্গামাটি জোনের একটি টহল দল রউফ টিলা এলাকায় ইউপিডিএফ (প্রসিত গ্রুপ) এর সশস্ত্র চাঁদাবাজদের গ্রেফতারের জন্য একটি অভিযান পরিচালনা করে।

এ সময় সেনা টহল এর উপস্থিত বুঝতে পেরে পার্শ্ববর্তী একটি টিলার উপরে অবস্থানরত চাঁদাবাজদের সাহায্যকারী অপর একটি সন্ত্রাসী দল সেনা টহলের উপর গুলিবর্ষণ করে।

সেনা টহল পাল্টা গুলিবর্ষণ করলে ঘটনাস্থলে দুইজন সশস্ত্র চাঁদাবাজ নিহত হয় এবং সন্ত্রাসীদের গুলিতে সৈনিক শাহাবুদ্দিন নামে একজন টহল দলের সদস্য বাম কাঁধে গুলিবিদ্ধ হয়।

এসময় টহল দল ঘটনাস্থল হতে সন্ত্রাসীদের ব্যবহৃত ১ টি একে-২২ এসএমজি উদ্ধার করে।

পরবর্তীতে, সন্ধ্যা ৭টার দিকে আহত সেনাসদস্যকে হেলিকপ্টার যোগে রাঙ্গামাটি থেকে চট্টগ্রাম সিএমএইচ স্থানান্তর করা হয় এবং বর্তমানে সে আশংকামুক্ত।     

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com