বাংলা হেডলাইনস মানিকগঞ্জ : মানিকগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ অব্যাহত রয়েছে।
আজ দুপুরে হরিরামপুর উপজেলার মহীউদ্দীন-কমল আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ৪ হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে।
জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ) উদযাপন উপলক্ষে এই গাছের চারা বিতরণ করা হয়।
গাছের চারা বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মানিকগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দুর-রে -শাহওয়াজ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীন, বিশেষ অতিথি ছিলেন হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিনা ইয়াসমিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুঈদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গুলজার হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক দেওয়ান আব্দুর রব প্রমুখ।
গত ১২ অক্টোবর মানিকগঞ্জ সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করে চারা বিতরণ কর্মসূচির শুভ সুচনা করা হয়েছে।