শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শারদীয় দূর্গা উৎসবে রাঙ্গামাটিতে উপহার সামগ্রী বিতরণ

  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০
  • ২১৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস  রাঙ্গামাটি:  শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে রাঙ্গামাটি পুরোহিত কল্যাণ সমিতির মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছে খাদ্য মন্ত্রণালয়ের সর্ম্পকিত স্থায়ী কমিটির সভাপতি ও রাঙ্গামাটি সংসদ সদস্য দীপংকর তালুকদার।

শুক্রবার (১৬ অক্টোবর) সকালে রাঙ্গামাটির চম্পক নগরস্থ এমপি’র নিজ বাসভবনে রাঙ্গামাটি বিভিন্ন মন্দিরের ৪০ জন পুরোহিতদের মাঝে এই উপহার সামগ্রী বিতরণ করেন তিনি।

এসময় জন্মাষ্টমী উদযাপন পরিষেদের সভাপতি বাদল চন্দ্র দে, সাধারণ সম্পাদক স্বপন কান্তি মহাজন, তবলছড়ি কালি মন্দিরের পুরোহিত রণধীর চক্রবর্তী, রিজার্ভ বাজার গীতশ্রমের পুরোহিত পুলক চক্রবর্তী, আসামবস্তী শিব মন্দরের সভাপতি বাবলা মিত্র, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনসুর আলীসহ রাঙ্গামাটি পুরোহিত কল্যাণ সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

এসময়  রাঙ্গামাটি সংসদ সদস্য দীপংকর তালুকদার বলেন, বাংলাদেশে সকল ধর্মের মানুষের মাঝে ভেদাভেদ নেই। ধর্ম যার উৎসব সবার। আমরা সবাই কাধে কাধ মিলিয়ে এ দেশ স্বাধীন করেছি। সকল ধর্মের কল্যাণ হোক, সফল হোক ও শান্তি কামনা করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com