শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর

রাঙ্গামাটিতে ট্রাক-সিএনজি অটোরিক্সা সংঘর্ষ ।। ১ জন নিহত, আহত-৫

  • আপডেট টাইম : শনিবার, ১৭ অক্টোবর, ২০২০
  • ২২৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি : রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কের ঘাগড়া বাজারের কিয়াংচড়া এলাকায় ট্রাক ও যাত্রীবাহী সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক নিহত হয় এবং ৫ জন আহত হয়।

নিহত সিএনজি চালকের নাম মো: কালাম (৪৫)। নিহত সিএনজি অটোরিক্সা চালক খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার বাসিন্দা বলে জানা যায়।

কাউখালী থানার অফিসার ইনচার্জ মো: শহিদ উল্ল্যাহ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহতের লাশ উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।

আর আহত তিনজনকে উন্নত চিকিৎসার্থে চট্টগ্রামে মেডিকেলে পাঠানো হয়েছে। এই দুর্ঘটনার পর পর ট্রাক চালক ও হেলপার পালিয়ে যায়।

এ ব্যাপারে কাউখালী থানায় মামলা হয়েছে বলে তিনি জানান।

স্থানীয়রা জানান, শনিবার (১৭ অক্টোবর) সকালে রাঙ্গামাটি থেকে চট্টগ্রামগামী বসুন্ধরা খালী গ্যাস সিলিন্ডার ভর্তি ট্রাক নাম্বার ঢাকা মেট্রো-ট-১১-৩৩৭১ এবং চট্টগ্রাম মহাসড়ক থেকে রাঙ্গামাটির দিকে আসা যাত্রীবাহী সিএনজি নাম্বার চট্ট-মেট্রো-খ-১১-৮৮৩৭ এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলে সিএনজি চালক মো: কালাম নিহত হন। এসময় সিএনজিতে থাকা একই পরিবারের ৫জনই গুরুতর আহত হয়।

দুর্ঘটনার পর পরই ঘাগড়া ক্যাম্পের সেনা সদস্যগন এবং স্থানীয় জনগন খুব দ্রুত আহতদের উদ্ধার করে রাঙ্গামাটি সদর হাসপাতালে প্রেরণ করে। সদর হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক আহতদের মধ্যে তিন জনের অবস্থা আশংকাজনক দেখে তাদেরকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

আহতরা হলেন, মো: সিদ্দিকুর রহমান (৪০), সালমা আক্তার (২৮), ফাতেমা আক্তার (৪), রোকাইয়া আক্তার (৫) মো: সাকিব (২০)।

নিহত সিএনজি চালকের লাশ উদ্ধার করে রাঙ্গামাটি সদর হাসপাতাল মর্গে নিয়ে আসা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com