শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর

রাঙ্গামাটিতে মুক্তিযোদ্ধা আব্দুল আলীর মুর‌্যাল উদ্বোধন

  • আপডেট টাইম : রবিবার, ১৮ অক্টোবর, ২০২০
  • ২৭৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: রাঙ্গামাটিতে বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুল আলী মঞ্চের পাশে শহীদ আব্দুল আলীর মুর‌্যালের উদ্বোধন করা হয়।  

মুর‌্যালের উদ্বোধন করার সময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর ঊশৈসিং পার্বত্য অঞ্চলের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে সকলকে কাজ করার আহবান জানান।

আজ রবিবার রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ে সম্মুখে শহীদ আব্দুল আলীর মুর‌্যালের উদ্বোধন করা হয়।

 মন্ত্রী বলেন মহান মুক্তিযুদ্ধের সময় পার্বত্য অঞ্চলের যারা অবদান রেখেছে তাদের কখনোই ভোলার নয়। বর্তমান সরকার মুক্তিযুদ্ধের সরকার তাই মুক্তিযোদ্ধাদের যে কোন দুঃসময়ে সরকার সব সময় তাদের পাশে রয়েছে বলে মন্তব্য করেন।

এ সময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান মো: নুরুল আলম নিজামী, রাঙ্গামাটি জেলা প্রশাসক এ,কে,এম মামুনুর রশিদ, রাঙ্গামাটি সদর উপজেলা চেয়ারম্যান মো: শহীদুজ্জামান মহসিন রোমান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী মো: মুজিবুল আলমসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পার্বত্য চট্টগ্রামের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে শহীদ আব্দুল আলীর মুর‌্যাল নির্মাণ করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com