বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: রাঙ্গামাটিতে বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুল আলী মঞ্চের পাশে শহীদ আব্দুল আলীর মুর্যালের উদ্বোধন করা হয়।
মুর্যালের উদ্বোধন করার সময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর ঊশৈসিং পার্বত্য অঞ্চলের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে সকলকে কাজ করার আহবান জানান।
আজ রবিবার রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ে সম্মুখে শহীদ আব্দুল আলীর মুর্যালের উদ্বোধন করা হয়।
মন্ত্রী বলেন মহান মুক্তিযুদ্ধের সময় পার্বত্য অঞ্চলের যারা অবদান রেখেছে তাদের কখনোই ভোলার নয়। বর্তমান সরকার মুক্তিযুদ্ধের সরকার তাই মুক্তিযোদ্ধাদের যে কোন দুঃসময়ে সরকার সব সময় তাদের পাশে রয়েছে বলে মন্তব্য করেন।
এ সময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান মো: নুরুল আলম নিজামী, রাঙ্গামাটি জেলা প্রশাসক এ,কে,এম মামুনুর রশিদ, রাঙ্গামাটি সদর উপজেলা চেয়ারম্যান মো: শহীদুজ্জামান মহসিন রোমান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী মো: মুজিবুল আলমসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পার্বত্য চট্টগ্রামের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে শহীদ আব্দুল আলীর মুর্যাল নির্মাণ করা হয়েছে।