বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ: হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মহিষলুটি বাজার এলাকায় ঘরে ট্রাক ঢুকে ঘুমন্ত অবস্থায় রাজিব (১৮) নামের এক মাদ্রাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সে ওই এলাকার রইচ উদ্দিনের ছেলে এবং স্থানীয় ফাজিল মাদ্রাসার এইচএসসি প্রথম বর্ষের ছাত্র ছিল।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি নুরন্নবী প্রধান এ তথ্য নিশ্চিত করে জানান, সোমবার সকাল ৭টার ঢাকা থেকে রাজশাহীগামী একটি রডবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি বসতবাড়ির ঘরে ঢুকে পরে।
এতে ঘুমন্ত অবস্থায় ওই ছাত্র ঘটনাস্থলেই নিহত হয়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে এবং ট্রাকটিকে আটক করলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।
নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় তার লাশ বিকেলে স্বজনদের কাছে হন্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।