শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ব্যবস্থাপনায় বঙ্গবন্ধু জাতীয় অ্যাডভেঞ্চার উৎসব উপলক্ষে প্রস্তুতি সভা

  • আপডেট টাইম : বুধবার, ২১ অক্টোবর, ২০২০
  • ৩১০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের  ব্যবস্থাপনায় বঙ্গবন্ধু জাতীয় অ্যাডভেঞ্চার উৎসব ‘২০২১ আয়োজন উপলক্ষ্যে প্রস্তুতি সভা বোর্ডের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। 

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য প্রশাসন আশীষ কুমার বড়ুয়া (যুগ্মসচিব) এর সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা। 

অনুষ্ঠানে উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান নূরুল আলম নিজামী (অতিরিক্ত সচিব), তরুণ কান্তি ঘোষ, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ও ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ অ্যাডভেঞ্চার ফাউন্ডেশন, সুবিনয় ভট্টাচার্য্য, বাংলাদেশ অ্যাডভেঞ্চার ফাউন্ডেশন, সজল কান্তি বনিক (উপসচিব) প্রতিনিধি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, উন্নয়ন বোর্ডের সদস্য পরিকল্পনা  ড. প্রকাশ কান্তি চৌধুরী (উপ-সচিব) উপস্থিত ছিলেন।

আরও উপস্থিত ছিলেন সদস্য বাস্তবায়ন মোহাম্মদ হারুন অর রশীদ(উপসচিব), রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান রিজিয়ন কমান্ডার’র প্রতিনিধি মেজর মো: মাহবুবুল আলম, রাঙ্গামাটি জেলা প্রশাসকের প্রতিনিধি মো: ইসলাম উদ্দিন, সহকারী কমিশনার, খাগড়াছড়ি জেলা প্রশাসকের প্রতিনিধি মোঃ সাজ্জাদ হোসেন, সহকারী কমিশনার, রাঙ্গামাটি পুলিশ সুপার প্রতিনিধি মো: আবদুল আউয়াল চৌধুরী, সহকারী পুলিশ সুপার, খাগড়াছড়ি পুলিশ সুপার প্রতিনিধি মো: মেহেদী হাসান অতিরিক্ত পুলিশ সুপার, বান্দরবান পুলিশ সুপার প্রতিনিধি মো: আবদুল কুদ্দুস ফরাজী অতিরিক্ত পুলিশ সুপার, রাঙ্গামাটি সিভিল সার্জন ডা: বিপাশ খীসা ও খাগড়াছড়ি সিভিল সার্জন ডা: নুপুর কান্তি দাশ।

মিজ্ ফাতেমা তুজ জোহরা উপমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাঙ্গামাটি সদর উপজেলা, বান্দরবান সিভিল সার্জন প্রতিনিধি, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স রাঙ্গামাটিও বান্দরবান সহকারী পরিচালক, মংছেন লাইন রাখাইন উপসচিব ও চেয়ারম্যান এর  একান্ত সচিব, রাঙ্গামাটি জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বোর্ডের উদ্ধর্তন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন সরকারী বেসরকারী সংস্থার প্রতিনিধি/কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্প্রতি স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে বঙ্গবন্ধু জাতীয় অ্যাডভেঞ্চার উৎসব ২০২১ প্রস্তৃতিমূলক সভায় সভাপতি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড’র চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা বলেন, গত ১১-১৫ জানুয়ারি ২০২০ খ্রি. তারিখে অনুষ্ঠিত বঙ্গবন্ধু জাতীয় অ্যাডভেঞ্চার উৎসব ২০২০ জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে অত্যন্ত প্রশংসিত হয়েছে।

তারই ধারাবাহিকতায় আগামী ১১-১৫ জানুয়ারি ২০২১ তারিখ পর্যন্ত সময়ে বঙ্গবন্ধু জাতীয় অ্যাডভেঞ্চার উৎসব ২০২১ অনুষ্ঠিত হবে। 

উদ্বোধনী অনুষ্ঠান রাঙ্গামাটির চিং হ্লা মং চৌধুরী মারী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

এ উৎসবে তিন পার্বত্য জেলা হতে ৫০ জন এবং জাতীয় পর্যায় থেকে ৫০জন সর্বমোট ১০০জন অ্যাডভেঞ্চারার অংশগ্রহণের সুযোগ থাকবে।

অ্যাডভেঞ্চার উৎসবে ট্রি ট্রেইল, কায়াকিং, ট্রি ট্রেইল রোপ কোর্স, মাউন্টেইন বাইক, জিপলাইন ইভেন্টসমূহ পরিচালনা, তিন পার্বত্য জেলায় ঝুঁকিপূর্ণ রাস্তা দ্রুত মেরামত ব্যবস্থা গ্রহণ ও এ বিষয়ে সংশ্লিষ্ট বিভাগকে পত্র প্রেরণ, সরকারি নির্ধারিত স্বাস্থ্য বিধি কঠোরভাবে পালনের লক্ষ্যে অংশগ্রহণকারীদের রেজিস্ট্রেশনের তারিখ হতে সর্বোচ্চ ৭২ ঘন্টা সময় সীমার মধ্যে করোনা নেগেটিভ সনদ কমিটির নিকট দাখিল করতে হবে।

এবং সফল বাস্তবায়নের জন্য বিভিন্ন কমিটি ও উপকমিটি’র দায়িত্ব ও কর্তব্য পালন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। 

সভায় উপস্থিত সকলে তিন পার্বত্য জেলায় অ্যাডভেঞ্চার উৎসব আয়োজন করায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডকে ভূয়সী প্রশংসা করেন এবং প্রতিবছর অ্যাডভেঞ্চার উৎসব আয়োজন করার জন্য সভাপতিকে অনুরোধ জানান।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com