শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর

রাঙ্গামাটিতে বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০
  • ২৬৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: রাঙ্গামাটি জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে আজ বৃহস্পতিবার দুপুরে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সভাকক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের আপদকালীন খাত থেকে প্রাপ্ত এককালীন অর্থের চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি বলেন পার্বত্য অঞ্চলের উন্নয়নে সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে।

কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি অনুদানপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের লেখাপড়ার পাশাপাশি ছাত্র ছাত্রীদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ডে সম্পৃক্ত করার জন্য আহ্বান জানান।

বৃহস্পতিবার দুপুরে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সভাকক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের আপদকালীন খাত থেকে প্রাপ্ত এককালীন অর্থের চেক রাঙ্গামাটি জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা আশরাফুল ইসলাম, পরিষদ সদস্য অংসুই প্রু চৌধুরী, পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া, পরিষদ সদস্য ত্রিদীব কান্তি দাশ, জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা, হিসাব ও নিরীক্ষা কর্মকর্তা মো: খোরশেদুল আলম চৌধুরী উপস্থিত ছিলেন।

সভায় রাঙ্গামাটি জেলার ১২টি শিক্ষা প্রতিষ্ঠান এবং দুজন অসুস্থ ব্যক্তির চিকিৎসার ব্যয় বাবদ সর্বমোট ১০ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com