শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর

রাঙ্গামাটির বাজারগুলোতে লাগামহীন ভাবে বাড়ছে সবজির দাম

  • আপডেট টাইম : শনিবার, ২৪ অক্টোবর, ২০২০
  • ২৭৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি : রাঙ্গামাটিতে কাঁচাবাজারে তরি-তরকারির দাম আকাশচুম্বি।

এতে নাভিশ্বাস উঠেছে মধ্য-নিম্নবিত্ত ক্রেতা সাধারণের।

কিছু শীতকালীন সবজি বাজারে আসতে শুরু করলেও সবজি বাজারে প্রত্যেক তরি-তরকারির দাম চড়া। বেড়েছে মাছ, মাংসের দামও। হঠাৎ এসব ভোগ্যপণ্যের দাম বৃদ্ধিতে মানুষ দিশেহারা।

রাঙ্গামাটির তবলছড়ি, রিজার্ভ বাজার ও বনরূপা সবজি বাজারে ঘুরে দেখা যায় বাজারগুলোতে আলু বিক্রি হচ্ছে ৫০ টাকা, কড়লা ১শ টাকা, পিয়াজ ৯০ টাকা, বেগুন ৯০ টাকা, শশা ৮০ টাকা, টমেটো ১২০, পটল ১২০ টাকা, পাহাড়ি ছোট কাঁচা মরিচের দাম কেজি ২০০ টাকা।

আর দেশীয় কাঁচা মরিচের দাম কেজি ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। বলতে গেলে নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ প্রত্যেকটি সবজির দাম চড়া।

স্থানীয় কাঁচামাল ব্যবসায়ী করম আলী, কাদের ও লাল মিয়া বলেন, কয়েকদিন ভারী বৃষ্টির কারণে কাঁচা তরি-তরকারি নিয়ে কিছুটা সংকট দেখা দেয়। তাছাড়া করোনার কারণে স্থানীয়ভাবে সবজি উৎপাদন ব্যাহত হয়েছে। ফলে বেশিরভাগ সবজি আনতে হচ্ছে চট্টগ্রাম ও রানিরহাট থেকে। এতে অতিরিক্ত পরিবহন খরচ যাচ্ছে।

তারা বলেন কাঁচামরিচ বেশি দামে কিনতে হচ্ছে। তাই বিক্রিও করতে হচ্ছে বেশি দামে। আর এসব কাঁচা মালামাল পচনশীল। সব তরি-তরকারিতে লাভ করা যায় না। এসব কারণে এখন কাঁচা তরি-তরকারি বেশি দামে বিক্রি করতে হচ্ছে আমাদের।

কামাল উদ্দিন নামে এক ক্রেতা বলেন, অধিক মুনাফার ফায়দা লুটতে ব্যবসায়ীরা সব সময় মরিয়া। তাই সুযোগ নিয়েই অধিক দামে সবজি বিক্রি করছে তারা। তারা সব সময় কৃষক আর ক্রেতা সাধারণকে ঠকিয়ে নিজেদের অধিক মুনাফা লাভে ব্যস্ত।

অন্যদিকে, এখানকার স্থানীয় কাঁচা বাজারগুলোতে মনিটরিং করার কেউ নেই। আর যদি করে তা হলে মাঝে মধ্যে। অথবা কেবল কোনো দুর্যোগ হলেই একটু নড়েচড়ে ওঠেন স্থানীয় প্রশাসনের লোকজন। আর মনিটরিং করা হলেও নানা কৌশলে ফাঁকি দেয়ার চেষ্টা করে ব্যবসায়ীরা।

এ বিষয়ে জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর মো. আরিফ বলেন, স্থানীয় কাঁচাবাজারে যদি নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম ঊর্ধ্বগতির বিষয়টি খতিয়ে দেখা হবে। তবে আমরা প্রতিদিন মোবাইল কোর্ট অব্যাহত রেখেছি। সকাল বিকাল পর্যবেক্ষণ করছি এবং প্রতিটি দোকানে মূল্য তালিকা ও চালান পর্যবেক্ষণ করছি।

কেউ অন্যায় করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com