বাংলা হেডলাইনস রাঙ্গামাটি : কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে শেষ হয়েছে সনাতনী হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গোৎসব।
করোনা পরিস্থতির কারণে সরকারি সিদ্ধান্ত এবং রাঙ্গামাটি জেলা উদযাপন কমিটির সিদ্ধান্ত অনুযায়ী স্ব স্ব মন্দিরে এলাকায় কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জন এর মধ্যদিয়ে মা দুর্গাকে বিদায় জানায় সনাতনীরা।
সোমবার সকালে প্রতিটি মন্ডপে মন্ডপে বিজয়া দশমীর অঞ্জলী প্রদানের মধ্যদিয়ে মা দুর্গার কাছে বিশ্ববাসীর করোনা মুক্তির জন্য প্রার্থনা করেন ভক্তবৃন্দরা।
বিকালে রাঙ্গামাটি বিভিন্ন মন্দিরে সনাতনী নারীরা সংসারের মঙ্গল কামনায় মায়ের পায়ে সিঁদুর দেন। পরে নারীরা সিঁদুর খেলায় মেতে উঠে। সকল আনুষ্টানিকতা শেষে সকলে পূস্পাঞ্জলীর মধ্যদিয়ে মাকে বিদায় জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা।
পরে বেলা শেষে ঢোলের তালে তালে ও ধুপ বাতি জ্বালিয়ে কাপ্তাই হ্রদের বিভিন্ন জায়গায় একে একে প্রতিমা বিসর্জন দেয়া হয়। এ সময় উলু ধ্বনিতে মুখোরিত হয় বিসর্জন এলাকা। আর এর মধ্যদিয়ে শেষ হয় পাঁচ দিনব্যাপী শারদীয় দূর্গোৎসব। এবার রাঙ্গামাটিতে ৪০টি মন্ডপে দূর্গা পুজা অনুষ্ঠিত হয়।
এদিকে রবিবার (২৫ অক্টোবর) মহা নবমীর শেষ দিনে রাঙ্গামাটির পূজা মন্ডপগুলোতে ছিলো দর্শনার্থীদের ভীড়। করোনা ভয়ে স্বাস্থ্যবিধি মেনে রাঙ্গামাটির পূজা মন্ডপগুলোতে দর্শনার্থীরা প্রতিমা দর্শন করতে দেখা গেছে।
রাঙ্গামাটি জেলা প্রশাসক এ,কে,এম মামুনুর রশিদ ও পুলিশ সুপার মোঃ আলমগীর কবির রাঙ্গামাটির পূজা মন্ডপগুলো পরিদর্শন করেছেন। এ সময় তারা বিভিন্ন পূজা মন্ডপের প্রতিনিধিদের সাথে কথা বলেন এবং পুজোর সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন।