শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর

রাঙ্গামাটিতে জাতীয় স্যানিটেশন উপলক্ষে র‍্যালি

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০
  • ৩০৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: ‘উন্নত স্যানিটেশন নিশ্চিত করি, করোনা ভাইরাসমুক্ত জীবন গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটিতে জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

র‌্যালিটি পৌর প্রাঙ্গণ থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারো পৌর প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে পৌরসভার সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে রাঙ্গামাটি পৌরসভার আয়োজনে ও তৃতীয় নগর পরিচালনা ও অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) প্রকল্প, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর প্যানেল মেয়র জামাল উদ্দিন, পৌর কাউন্সিলর কালায়ন চাকমা, রবি মোহন চাকমা, আব্দুল করিম, বাচিং মারমাসহ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী বলেন, মরণব্যাধী করোনার বর্তমান সময়ের প্রেক্ষাপটে এ দিবসটির গুরুত্ব অপরিসীম।

স্বাস্থ্যবিধি মোতাবেক নিয়মিত হাত ধোয়া, মাস্ক ব্যবহার করা দৈনন্দিন কাজের সাথে সম্পৃক্ত হয়ে পড়েছে। তাই এই সচেতনতার বিষয়টি শহর থেকে গ্রামাঞ্চলে বজায় রাখতে হবে। যাতে পানিবাহিত, মলবাহিত রোগ এবং করোনা ভাইরাস থেকে সকলে মুক্ত থাকতে পারে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com