শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর

রাঙ্গামাটিতে ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে জশনে জুলুছ

  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০
  • ২৭৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে রাঙ্গামাটিতে বিশাল জশনে জুলুছে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

গাউছিয়া কমিটি রাঙ্গামাটি জেলার উদ্যোগে শুক্রবার (৩০ অক্টোবর) জুমার নামাজের পর রিজার্ভ বাজার জামে মসজিদের সামনে থেকে জুলুছ বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বনরূপা গিয়ে শেষ হয়।

এসময় বিভিন্ন মসজিদ থেকে শত শত ধর্মপ্রাণ মুসল্লী জুলুছে যোগদান করে।

জশনে জুলুছে বর্ণাঢ্য র‌্যালিতে রাঙ্গামাটি জেলা গাউছিয়া কমিটির আহবায়ক হাজী মো: মুছা মাতব্বর, সদস্য সচিব মুহাম্মদ আবু সৈয়দ, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মহসিন রানা, গাউছিয়া কমিটির সদস্য মাওলানা শফিউল আলম আল ক্বাদেরী, হাজী মো: আবদুল করিম খান, হাজী মোঃ নাছির উদ্দিন এবং হাজী মো: জসীম উদ্দিন র‍্যালিতে যোগদান করেন।  

বনরূপা জামে মসজিদের খতিব মাওলানা ইকবাল হোসেন আল ক্বাদেরী, রিজার্ভ বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা হাফেজ ক্বারী নঈম উদ্দিন আল ক্বাদেরী, কাঠালতলী জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ ক্বারীণসেকান্দর হোসেন আল ক্বাদেরী, পুরাতন বাস স্টেশন জামে মসজিদের খতিব মাওলানা জসীম উদ্দিন নুরীসহ বিভিন্ন মসজিদের ইমামগণ র‌্যালীতে যোগদান করেন।

পরে বনরূপা জামে মসজিদে গিয়ে আলোচনা, মিলাদ কিয়াম মোনাজাত শেষে সমাপ্তি হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com