শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রাঙ্গামাটিতে কমিউনিটি পুলিশিং ডে-২০২০ পালন

  • আপডেট টাইম : শনিবার, ৩১ অক্টোবর, ২০২০
  • ২৪৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: ‘মুজিববর্ষের মূলমন্ত্র কমিউনিটি পুলিশিং সর্বত্র’ এই শ্লোগানকে সামনে রেখে রাঙ্গামাটিতে জেলা কমিউনিটি পুলিশিংয়ের উদ্যেগে পুলিশিং ডে-২০২০ বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি উপলক্ষে আজ শনিবার (৩১ অক্টোবর) সকালে পুলিশ সুপারের কার্যালয়ে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন, রাঙ্গামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ ও জেলা পুলিশ সুপার মো: আলমগীর কবীর ।

পরে পুলিশ সুপারের কার্যালয় থেকে ট্রাকযোগে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

উক্ত র‌্যালীতে কমিউনিটি পুলিশিং সদস্য, সুশীল সমাজ, সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবি সংগঠনের সদস্য, পুলিশ সদস্যসহ সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহন করে।

পরে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পুলিশ সুপার মো: আলমগীর কবীরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ বলেন, ‘মুজিববর্ষের মূলমন্ত্র, কমিউনিটি পুলিশিং সর্বত্র’ এই মূলমন্ত্রের মধ্যে কমিউনিটি পুলিশিং ডে-২০২০ এর মূল তাৎপর্য নিহিত।

আমরা যদি সর্বত্র কমিউনিটি পুলিশিং এর কার্যক্রম পরিচালনা করতে পারি তাহলে সমাজ থেকে মাদক, ধর্ষণ, দুর্নীতি, বাল্যবিবাহসহ সামাজিক সমস্যা রোধ করে সুস্থ সমাজ গড়ে তুলতে পারবো।

রাঙ্গামাটি পার্বত্য জেলার কমিউনিটি পুলিশিং ব্যবস্থা সঠিকভাবে পরিচালিত হচ্ছে যার ফলে অত্র জেলার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রয়েছে, অপরাধ প্রবণতা কম রয়েছে।

আমরা আশা করি, কমিউনিটি পুলিশিং ব্যবস্থার মাধ্যমে সমাজের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করতে পারবো।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মো: আলমগীর কবীর বলেন,  জনগণের নিরাপত্তা বিধান ও রাষ্ট্রের আইন-শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ পুলিশ কাজ করে যাচ্ছে।

পুলিশের এই কাজকে আরও গতিশীল করে জনগনকে দ্রুততার সাথে সেবা প্রদান, জনগন ও পুলিশের মধ্যে পারস্পরিক সম্পর্ক দৃঢ় করার লক্ষ্যে আজকের কমিউনিটি পুলিশিং ডে-২০২০ পালন করা হচ্ছে।

আলোচনায় সভায় কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, সাধারণ সম্পাদক মো: মনিরুজ্জামান মহসীন (রানা), প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আজমসহ জেলার কমিউনিটি পুলিশিং সদস্য, সাংবাদিক, সুশীল সমাজ’সহ রাঙ্গামাটি জেলা পুলিশের উর্ধ্বতন অফিসার ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com