শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর

রাঙ্গামাটিতে জেল হত্যা দিবস পালিত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০
  • ৪১৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে রাঙ্গামাটিতে জেল হত্যা দিবস পালিত হয়েছে।

দিবসটি পালনে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ চার জাতীয় নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।

দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন, রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি ও খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

মিলাদ মাহফিল পরিচালনা করেন ওলামালীগের সভাপতি ক্বারী ওসমান গণি।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও আঞ্চলিক পরিষদের সদস্য হাজী কামাল উদ্দীন,  সাধারণ সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদ সদস্য হাজী মুসা মাতব্বর, প্রচার সম্পাদক মমতাজুল ইসলামসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

সভায় সভাপতির বক্তব্যে দীপংকর তালুকদার এমপি বলেন, ১৯৭৫ সালের ৩ নভেম্বর বাঙালি জাতির ইতিহাসের এক ভয়াবহ কলঙ্কের দিন।

স্বাধীনতা বিরোধীরা ৭৫ এর ১৫ আগষ্ট বাঙালি জাতির অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্ব-পরিবারে হত্যার পর জাতিকে চিরতরে নেতৃত্বশূন্য করতে ৩ নভেম্বর জাতীয় চার নেতাকে জেল খানার ভেতরে নির্মমভাবে হত্যা করে। যা এই ধরণের বর্বরোচিত হত্যাকান্ড পৃথিবীর ইতিহাসে বিরল।

পরে, জাতির জনক বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com