শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর

রাঙ্গামাটিতে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০
  • ৩১৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি : রাঙ্গামাটিতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিন মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার বিকেলের সন্ধ্যায় এবং রাতে রাঙ্গামাটি শহর ও সদর উপজেলার কুতুকছড়িতে এ সড়ক দুর্ঘটনা দুটি ঘটে।

নিহতরা হলেন, রাঙ্গামাটি সাজেক থানা ছাত্রলীগের সভাপতি ও জেলা ছাত্রলীগের উপ আপ্যায়ন সম্পাদক মোঃ রুবেল, এবং রাঙ্গামাটি শহরের চম্পক নগরের বাসিন্দা রুদ্র চাকমা ও উন্নয়ন বোর্ড এলাকার বাসিন্দা মোশারফ হোসেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে শহরের গজর্ণতলী এলাকায় একটি পিকআপ ভ্যানের সাথে বিপরীত দিক থেকে আসা একটি মোটর সাইকেলের সাথে সংঘর্ষ হলে দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন।

আহতদের স্থানীয়রা উদ্ধার করে রাঙ্গামাটি সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।

নিহতরা হলেন শহরের বাসিন্দা রুদ্র খীসা ও মোশারফ হোসেন।

অপর ঘটনা ঘটে আজ সন্ধ্যায় সাড়ে ৫ টার দিকে খাগড়াছড়ি থেকে একটি মোটরসাইকেল রাঙ্গামাটি আাসার পথে কুতুকছড়ি এলাকায় বিপরীত দিকে থেকে যাওয়া একটি অটোরিক্সার সাথে সংঘর্ষ হলে গুরুতর আহত হন সাজেক থানা ছাত্রলীগের সভাপতি মো: রুবেল ও তার সাথে থাকা ছাত্রলীগ নেতা মাহিম গুরুতর আহত হন।

তাদের উদ্ধার করে রাঙ্গামাটি সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রুবেলকে মৃত ঘোষণা করেন।

রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা: শওকত আকবর জানান, রাঙ্গামাটি শহরের দূর্ঘটনায় দুজনই ঘটনাস্থলেই নিহত হয়েছেন এবং কুতুকছড়ির দুর্ঘটনায় একজন ঘটনাস্থলেই নিহত এবং আরেকজন আহত হয়ে চিকিৎসাধীন আছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com