শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বগুড়ায় বাসের চাপায় দুই ট্রাক চালক নিহত

  • আপডেট টাইম : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২০
  • ২৮০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া : বগুড়ার শেরপুরে যাত্রীবাহী বাসের চাপায় মহাসড়কে দাঁড়িয়ে থাকা দুই ট্রাক চালক নিহত হয়েছে।

এ সময় আহত দুই হেলপারকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার বিকাল সোয়া ৪ টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে বগুড়া শেরপুরের মির্জাপুর আমবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাক চালকরা হলো বগুড়ার শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের বাগড়া কলোনী গ্রামের নুরুল ইসলামের ছেলে আবু সাঈদ (২৪) ও একই গ্রামের হবিবর রহমানের ছেলে আবু বক্কর (৩৫)।

আহত হেলপাররা হলেনÑশেরপুরের গফুরা পালপাড়ার ফরিদ উদ্দিনের ছেলে জাকির হোসেন (২৬) ও একই এলাকার মো: মন্ডলের ছেলে সৈকত হোসেন (২২)।

বগুড়ার শেরপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা রতন হোসেন জানান, মির্জাপুর আম বাগান এলাকায় মহাসড়ক সম্প্রসারণ কাজ চলছে। কাজের কারণে শুক্রবার বিকাল সোয়া ৪টার দিকে সেখানে দুটি মালবাহী ট্রাক দাঁড়িয়ে ছিল।

চালক আবু বক্কর ও আবু সাঈদ নিজেদের মধ্যে গল্প করছিল। এ সময় ঢাকা ছেড়ে আসা বগুড়াগামী রেজভি ট্রাভেলসের একটি বাসের (ঢাকা মেট্রো-ব-১৫-৬৭১৯) চালক নিয়ন্ত্রণ হারায়।

বাসটি দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা দিলে চাপায় দুই চালক ঘটনাস্থলে মারা যায়। আহত হয় হেলপার সৈকত ও জাকির।

তাদের উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাইওয়ে পুলিশের শেরপুর ক্যাম্পের এসআই আশরাফুল ইসলাম জানান, আহতদের অবস্থা ভালো। দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক দুটো জব্দ করা হয়েছে। নিহত দু’জনের লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। মামলা হয়নি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com