শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

রাঙ্গামাটিতে মাস্ক পরতে সচেতনা সৃষ্টিতে মানববন্ধন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০
  • ২৫৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ রুখতে ও এর প্রকোপ থেকে সচেতনা সৃষ্টিতে রাঙ্গামাটি শহরে মাস্ক পরার লক্ষে ভল্টেটিয়ার ফর বাংলাদেশ উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে শহরের ব্যস্ততম বনরুপা বাজার এলাকায় মানুষকে সচেতনা লক্ষে প্লেকার্ড ও ফেষ্টুন নিয়ে ঘন্টাব্যাপী মানবন্ধন কর্মসূচি ও যাদের মাস্ক নেই তাদের মাস্ক বিতরণ করা হয়।

এসময় ভল্টেটিয়ার ফর বাংলাদেশ রাঙ্গামাটি শাখার সভাপতি জহিরুল ইসলাম, মহি উদ্দীন আকাশ, মৌতুশি কর্মকার তুশুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সংগঠন থেকে জানানো হয়, করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ রুখতে মাস্কের ব্যবহার নিশ্চিতে রাঙ্গামাটিবাসীকে সচেতন করতে এই পরিকল্পনা তৈরি করে তারা। আমরা সবাই যদি মাস্ক ব্যবহার না করি তা হলে আমার বা আমার পরিবার কেউ নিরাপদে থাকবে না।

তাই কর্মসূচির মাধ্যমে সচেতনতার বার্তা ছড়িয়ে পড়বে এবং মাস্ক পরিধানের হার বৃদ্ধি পাবে। আমরা চাই করোনার দ্বিতীয় ঢেউ থেকে সবাই রক্ষা পাক।

সংগঠনের কর্মীরা আরো বলেন, মন্ত্রিপরিষদ বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের নির্দেশনা অনুযায়ী কোভিড-১৯ সংক্রমণের সম্ভাব্য দ্বিতীয় ওয়েভ মোকাবিলায় মাস্ক পরিধান বাধ্যতামূলক করার জন্য স্থানীয় প্রশাসনের উদ্যোগের প্রচারণার অংশ হিসেবে এই কর্মসূচি পালন করা হয়েছে।

অপরদিকে একই সংগঠনের উদ্যোগে শহরের তবলছড়ি বাজার এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। সেখানেও যারা মাস্ক পরেননি তাদের মাস্ক বিতরণ করে সংগঠনটি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com