শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর

রাঙ্গামাটিতে দুঃস্থ মহিলাদের সেলাই মেশিন বিতরণ

  • আপডেট টাইম : রবিবার, ১৫ নভেম্বর, ২০২০
  • ২৩৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: পার্বত্য চট্টগ্রামের পিছিয়ে পড়া দুঃস্থ মহিলাদের কল্যাণে বিভিন্ন ধরণের উন্নয়ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে সরকার বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।

তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে যে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারই অংশ হিসাবে গরীব ও দুস্থ নারীদের মাঝে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে ও জেলা পরিষদের বাস্তবায়নে এই সেলাই মেশিনসহ অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

এর ফলে আত্মকর্মসংস্থানের মাধ্যমে দেশ অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হবে এবং সেলাই মেশিন যারা পেয়েছেন তাদের সংসারে একটি আয়ের পথ হিসেবে কাজ করবে।

রবিবার (১৫ নভেম্বর) সকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সম্মেলন কক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ আয়োজনে রাঙ্গামাটির বিভিন্ন এলাকায় দুঃস্থ মহিলাদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিন ও বিভিন্ন প্রতিষ্ঠানে কম্পিউটার সেট, স্টীল খাঁটিয়া, মসজিদে গিলাব, ফ্যান ও টিভি সেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য মনোয়ার আক্তার জাহানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য হাজী মুছা মাতব্বর, অংসুই প্রু চৌধুরী, শান্তনা তংচঙ্গ্যা, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রফিক আহমদ তালুকদার প্রমুখ।

রাঙ্গামাটির বিভিন্ন এলাকার ৪৩ জন দুঃস্থ ও অসচ্ছল মহিলাদের মাঝে সেলাই মেশিন, রাঙ্গামাটি জেলা বঙ্গবন্ধু তথ্য ও গবেষণা কেন্দ্রকে ১টি কম্পিউটার সেট, শহরের আসামবস্তী নারিকেল বাগান জামে মসজিদে ষ্টীল খাটিয়া, পৌর এলাকার ৩০টি মসজিদে লাশ ধোয়ার গিলাব, ইয়াং রাঙ্গামাটি স্পোটিং ক্লাবকে ১টি পেডেল স্ট্যান্ড ফ্যান বিতরণ করা হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com