বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের কর্মকর্তা কর্মচারীএবং হস্তান্তরিত বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো: শফিকুল আহম্মদ।
সোমবার (১৬ নভেম্বর) সকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ’র আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব বলেন, পার্বত্য তিন জেলায় উন্নয়নমূলক প্রকল্প বেশি নেওয়া হয়। এজন্য নেওয়া হয় যাতে এই এলাকার সাধারণ মানুষ তাদের ভাগ্যের উন্নয়ন হয়, জীবনমানের উন্নয়ন হয়।
তিনি অনুরোধ করেন, যে বিভাগ হোক না কেন যেই উন্নয়নমূলক প্রকল্প নেবেন সেটি যথাসময়ে ও যথাযথভাবে বাস্তবায়ন করবেন।
সচিব আরো বলেন, উন্নয়ন প্রকল্প হাতে নিয়ে তা যথাযথ বাস্তবায়ন না করলে এই টাকাটা নষ্ট হবে আবার যাদের জন্য এই প্রকল্প নেওয়া হবে তারা এর সুফল পাবে না যেটা আমরা সরকার বা মন্ত্রণালয় কেউ আশা করবো না।
মতবিনিময় সভায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমার সভাপতিত্ব অন্যান্যদের মধ্যে জেলা সিভিল সার্জন ডা: বিপাশ খীসা, জেলা শিক্ষা অফিসার উত্তম খীসা, ডা: বেবি ত্রিপুরা ও জেলা পরিষদের কর্মকর্তা কর্মচারিসহ হস্তান্তরিত বিভাগের অন্যান্য সকল কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত হস্তান্তরিত বিভাগের সকল কর্মকর্তারা তাদের কাজের অগ্রগতি ও সমস্যা সমূহ তোলে ধরে বক্তব্য রাখেন