শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর

নবনির্মিত সেতু পরিদর্শনে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান

  • আপডেট টাইম : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২০
  • ৩০৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা বলেছেন, বর্তমান সরকার পাহাড়ে ব্যাপক উন্নয়নের প্রকল্প নিয়েছে।

আর পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড সরকারের পদক্ষেপগুলো বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।

পাহাড়ের অনুন্নত এলাকাগুতে ব্রিজ, রাস্তা-ঘাট, স্কুল, কলেজ, মসজিদ, মন্দির, ক্যায়াং, গীর্জাসহ যাবতীয় অবকাঠামো নির্মাণ করে উন্নয়ন করা হচ্ছে।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে লংগদু উপজেলার কাচালং নদীর উপর নব নির্মিত মাইনীমুখ-গাঁথাছড়া সংযোগ সেতু পরিদর্শনকালে তিনি এসব কথা বলেছেন।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা সস্ত্রীক নৌ-পথে লংগদু উপজেলার গাঁথাছড়া এলাকায় পৌছলে তাঁকে ইউনিসেফ পাড়া কেন্দ্রের কর্মীরা ফুলেল শুভেচ্ছা দিয়ে স্বাগত জানান। এরপর তিনি সেতু পরিদর্শনে যান।

এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য ও যুগ্নসচিব আশীষ কুমরা চৌধুরী, লংগদু উপজেলা নির্বাহী অফিসার মাইনুল আবেদীন, ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঝান্টু, লংগদু থানা অফিসার ইনচার্জ সৈয়দ মোহাম্মদ নুর, মাইনীমুখ ইউপি চেয়ারম্যান আব্দুল আলীসহ বিভিন্ন গণ্যমান্য ব্যাক্তিগন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, উপজেলার মাইনীমুখ ইউনিয়নের গাঁথাছড়া ৮ ও ৯নং ওয়ার্ডের প্রায় দশ হাজার বাসিন্দাদের যাতায়াতের সুবিধার্থে পার্বত্য ”চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ২৩ কোটি টাকা ব্যায়ে কাচালং নদীর উপর প্রায় ৫শত মিটার দৈর্ঘ সেতু নির্মাণ করা হয়।

সেতু নির্মাণের কাজ সম্পূর্ণ শেষ হওয়ায় পার্বত্য ”চট্টগ্রাম উন্নয়ন বোড চেয়ারম্যান সেতুটি পরিদর্শন করলেন। বর্তমানে সেতুটি উদ্বোধনের অপেক্ষায় রয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com