বুধবার, ০৬ মে ২০২৬, ১১:০১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
পদত্যাগ করতে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায় বিশাল জয়, পশ্চিমবঙ্গে সরকার গঠন করছে বিজেপি পশ্চিমবঙ্গে নির্বাচনের পর এবার ফলের পালা, প্রতীক্ষায় নেতা-কর্মী-সমর্থকরা ইরান যুদ্ধের চাপে মার্কিন এয়ারলাইনস স্পিরিট বন্ধ ঘোষণা ‘বোরকা পরে’ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আগুন দেয় পরিচ্ছন্নতাকর্মী: পুলিশ ইরানের নৌশক্তি পুরোপুরি ধ্বংস হয়নি: স্বীকার করল পেন্টাগন সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী ১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে ‘মুক্তিযুদ্ধের দল’: সংসদে প্রশ্ন আজহারের ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

গাজীপুর বারে জেএমবি’র বোমা হামলা বার্ষিকী পালন

  • আপডেট টাইম : রবিবার, ২৯ নভেম্বর, ২০২০
  • ৪০৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস গাজীপুর: গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত জেএমবির আত্মঘাতী বোমা হামলার ১৫তম বার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে রোববার সকালে জেলা শহরে শোক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি আইনজীবী সমিতি থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

আইনজীবীরা কালোব্যাজ ধারণ করে এতে অংশ নেন। পরে দিবসটি উপলক্ষে জেলা আইনজীবী সমিতি ভবন প্রাঙ্গনে বোমা হামলায় শহীদদের স্মরণে স্থাপিত স্মৃতিস্তম্ভ ‘স্মৃতি শিখা অনির্বাণ এ ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

স্মৃতিস্তম্ভের জেলা আইনজীবী সমিতি, জেলা জজ আদালত, গাজীপুর জেলা প্রশাসন, জিএমপি ও জেলা পুলিশ বিভাগ, আইনজীবী সহকারী সমিতিসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পার্ঘ অর্পণ করা হয়।

এসময় বারের সভাপতি অ্যাডভোকেট আবদুস সোবহান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকির আহমাদ, জেলা ও দায়রা জজ মমতাজ বেগম, জেলা প্রশাসক কে এম তারিকুল ইসলাম, মহানগর আওয়ামী লীগ সহসভাপতি অ্যাডভোকেট আমজাদ হোসেন বাবুল, বারের সাবেক সাধারন সম্পাদক সুদীপ কুমারসহ সিনিয়র নেতৃবৃন্দ।

এ উপলক্ষে বোমা হামলার দিনের চিত্র উল্লেখ করে আলোকচিত্র চিত্র প্রদর্শনী করা হয়।

এর আগে জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

২০০৫ সালের এ দিন সকালে গাজীপুর জেলা আইনজীবী সমিতির ২ নম্বর হলরুমে জেএমবি সদস্যদের আত্মঘাতী বোমা হামলায় ঘটনাস্থলে চার আইনজীবী, চার  বিচারপ্রার্থীসহ হামলাকারী জঙ্গি নিহত হয়। হামলায় আরও অর্ধশতাধিক আইনজীবী ও বিচারপ্রার্থী আহত হন। পরে আহত অবস্থায় আরও একজন আইনজীবী মারা যান।

 ঘটনার আজ ১৪ বছরে পার হলেও বিচার শেষ হয়নি। ভুক্তভোগীরা ওই ঘটনায় সকল মামলার রায় এবং রায় হওয়া আসামিদের ফাঁসি দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন।

গাজীপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. জাকির উদ্দিন আহমদ জানান, গাজীপুর ওই ঘটনায় দায়ের করা পাঁচটি মামলার মধ্যে ঢাকায় দ্রুতবিচার (বিশেষ) আদালতে দুইটি মামলার নিষ্পতি হয়েছে।

এতে অভিযুক্ত ১০ জেএমবি সদস্যের বিরুদ্ধে মৃত্যুদন্ডের আদেশ দেন দ্রুতবিচার আদালত ৪ এর বিচারক। বাকি তিনটি মামলা এখনও গাজীপুর আদালতে বিচারাধীন রয়েছে।

গাজীপুর আদালতের জিপি মো. আমজাদ হোসেন বাবুল বলেন, ২০০৫ সালের ২৯ নভেম্বর সকালে আত্মঘাতি বোমা হামলায় ঘটনাস্থলে নিহতরা হলেন জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন, অ্যাডভোকেট আনোয়ারুল আজিম, অ্যাডভোকেট নুরুল হুদা ও অ্যাডভোকেট গোলাম ফারুক অভি।

এ ছাড়াও বিচারপ্রার্থী আব্দুর রউফ, বশির মেম্বার, শামসুল হক ও মর্জিনা বেগম মারা যান।

আত্মঘাতী বোমা হামলাকারী জেএমবি সদস্য শরিয়ত উল্লাহ ওরফে আসাদুল ইসলামও মারা যান। বোমার স্পিলন্টারে ক্ষত, পঙ্গুত্ব ও গায়ে স্পিলন্টার নিয়ে দুর্বিষহ জীবনযাপন করছেন আহতরা।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com