শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিরোধিতাদের বিরুদ্ধে রাঙ্গামাটিতে বিক্ষোভ মিছিল

  • আপডেট টাইম : রবিবার, ২৯ নভেম্বর, ২০২০
  • ৮৬০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণের বিরোধিতার নামে উগ্র মৌলবাদ ও ধর্মান্ধ গোষ্ঠীর জনমনে বিভ্রান্তি সৃষ্টির প্রতিবাদে রাঙ্গামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবকলীগ।

আজ রবিবার দুপুরে রাঙ্গামাটি পৌরসভা চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।

রাঙ্গামাটি জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাওয়াল উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ জাহানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো: মুছা মাতব্বর, রাঙ্গামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, রাঙ্গামাটি শ্রমিক লীগের সভাপতি শামসুল আলম, মৎস্যজীবি লীগের সভাপতি উদয়ন বড়ুয়ায় যুবলীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজল, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা প্রমুখ।

এসময় সমাবেশে বক্তারা বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা অনুভূতির নাম ভালোবাসার নাম ৷ এই অনুভূতিতে আঘাত দেয়া মানে সমগ্র বাংলার মানুষের হৃদয়ে আঘাত দেয়া৷ যে বা যারা বঙ্গবন্ধুকে অবমাননা করবে তাকে বা তাদের দাঁত ভাঙ্গা জবাব দেয়া হবে।

বক্তারা আরো বলেন, উগ্র মৌলবাদ ও ধর্মান্ধ গোষ্ঠীরা ইসলামের দোহায় দিয়ে যারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণের বিরোধিতা করে সুপরিকল্পিত ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

বক্তারা বলেন কোনো ব্যক্তি বা রাষ্ট্রের ঐতিহ্য-ইতিহাসকে স্মরণ করার জন্য ভাস্কর্য তৈরি করা হয়। কিন্তু বাংলাদেশে কিছু উগ্র জাতীয়তাবাদ স্বাধীনতা বিরোধী মৌলবাদী গোষ্ঠী মূর্তি ও ভাস্কর্যের ভুল ও অবমাননাকর ব্যাখ্যা দিয়ে দেশের ধর্মপ্রাণ মানুষকে বিভ্রান্ত করছে।

এই ষড়যন্ত্রের বিরুদ্ধে স্বাধীনতার স্বপক্ষের শক্তিরা একত্রিত হয়ে তাদের মোকাবেলা করতে হবে। বঙ্গবন্ধুর বাংলায় কোনো মৌলবাদী ও উগ্রবাদীর ঠাঁই হবে না বলে হুঁশিয়ারি দেন।

সমাবেশে থেকে অনতিবিলম্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাস্কর্য নির্মাণ নিয়ে অপব্যাখ্যা ও অবমাননাকর বক্তব্যদানকারীদের আইনের আওতায় নিয়ে এসে দ্রুত শাস্তির দাবি করা হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com