বাংলা হেডলাইনস সিরাজগঞ্জঃ মহামারি করোনার কারণে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হকের ওয়াজ মাহফিল বাতিল করা হয়েছে।
আগামী ১৭ ডিসেম্বর ওই উপজেলার জামতৈল দারুল উলুম কওমিয়া হাফিজিয়া মাদরাসায় ওয়াজ মাহফিলে মামুনুল হক যোগদান করার কথা ছিল।
বেলকুচি থানার ওসি গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করে জানান, সরকার দেশব্যাপী মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে প্রকাশ্য মাঠে সভা সমাবেশ ও গণজমায়েত নিষিদ্ধ করেছে। এরই অংশ হিসেবে ওই গণজমায়েত মাহফিল বাতিল করা হয়েছে।
এদিকে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সাংবাদিকদের বলছেন, মামুনুল হকের মতো উগ্র সাম্প্রদায়িক ব্যক্তির মাহফিল হতে পারে না। স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনার পর জেলা ও বেলকুচি উপজেলা কমিটিকে মামুনুল হকের বিরুদ্ধে কর্মসূচি দেয়ার পরামর্শ দেয়া হয়।
আগামী শনিবার মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি হওয়ার কথা ছিল। এজন্য বৃহস্প্রতিবার ওই মাহফিল আয়োজকরা মামুনুল হককে মাহফিলে আসতে নিষেধ করা হয়েছে।