শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর

বঙ্গবন্ধুর ভাস্কর্যে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০
  • ৪৫২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: ধর্মের পবিত্রতা রক্ষার জন্য ধর্মের নামে সন্ত্রাসের রাজনীতি নিষিদ্ধ করাসহ বঙ্গবন্ধুর ভাস্কর্যগুলোতে নিরাপত্তায় সিসি ক্যামরার আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটির নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দরা বলেন, উগ্র মৌলবাদী গোষ্ঠী ধর্মের নাম দিয়ে দেশে ষড়যন্ত্র করে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পাঁয়তারা করছে। তাই এইসব উগ্র মৌলবাদী গোষ্ঠীকে চিহ্নিত করে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।

আজ মঙ্গলবার সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উদ্যোগে মুক্তিযুদ্ধের চেতনা এবং জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধীতাকারী ও কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশ থেকে এইসব দাবি জানান বক্তারা।

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি রাঙ্গামাটি জেলার সভাপতি সুনীল কান্তি দে’র সভাপতিত্বে ও স্নেহাশীষ বড়ুয়া সেন্টুর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি সহ সভাপতি অমলেন্দু হাওলাদার, সহসভাপতি ও নারী নেত্রী টুকু তালুকদার, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি এস এম শামশুল আলম, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সাংগঠনিক সম্পাদক প্রকাশ চাকমা, সাধারণ সম্পাদক সৈকত রঞ্জর চৌধুরী প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশে পাকিস্তানি দোসরা এখনও ঘুরে বেড়াচ্ছে। একাত্তরের পরাজিত শক্তিরা সব সময় বাংলাদেশকে পাকিস্তান বা আফগানিস্তান বানানোর চেষ্টায় লিপ্ত। যেকোন মুল্যে স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক অপশক্তিকে রুখে দাঁড়াতে হবে।

এসব অপশক্তি এখনো বাংলাদেশকে পাকিস্তান বানানের স্বপ্ন দেখে তাদের সে স্বপ্ন কখনোই এই দেশে পুরণ হবে না। বঙ্গবন্ধুর বাংলায় কোনো মৌলবাদী ও উগ্রবাদীর ঠাঁই হবে না। বঙ্গবন্ধু সম্পর্কে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য জাতি আর সহ্য করবে না।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com