শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর

রাঙ্গামাটিতে হতদরিদ্রদের মাঝে শীত বস্ত্র ও মাস্ক বিতরণ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০
  • ২৪০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস  রাঙ্গামাটি প্রতিনিধি: জনগণের অধিকার রক্ষায় সম্মিলিতভাবে সবাইকে গিয়ে আসার আহ্বান  জানিয়েছেন ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন রাঙ্গামাটি জেলা শাখার উপদেষ্টা ও দৈনিক গিরিদর্পণ সম্পাদক আলহাজ্ব এ কে এম মকছুদ আহমেদ।

তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে প্রতিনিয়ত মানবাধিকার ভুলন্ঠিত হচ্ছে। মানুষের মৌলিক অধিকার লঙ্ঘিত হচ্ছে। তাই মানুষের মৌলিক অধিকার বাস্তবায়নে দল মত নির্বিশেষে সবাইকে মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে সবাইকে এক হয়ে কাজ করার আহবান জানান তিনি।

আজ বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন রাঙ্গামাটি জেলা শাখার উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন উপলক্ষে সকালে আলোচনা সভা ও শতাধিক হতদরিদ্র মানুষদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি হাজী সুলতান কমরুদ্দীনের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন রাঙ্গামাটি জেলা শাখার পরিচালক মোঃ নাছির উদ্দিন, সহ সভাপতি নাজিম উদ্দীন, রাঙ্গামাটি জেলার সভাপতি অরূপ মুৎসুদ্দি, সহ সভাপতি বিমল কান্তি ঘোষ, মহিলা বিষয়ক সম্পাদিকা বেগম সুফিয়া কামাল ঝিমি, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম ভুইয়া প্রমুখ।

আলোচনা সভা শেষে ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন রাঙ্গামাটি জেলা শাখার উদ্যোগে অর্ধশতাধিক অসহায় দুঃস্থ মানুষদের মাঝে কম্বল ও মাস্ক বিতরণ করা হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com