বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: জনগণের অধিকার রক্ষায় সম্মিলিতভাবে সবাইকে গিয়ে আসার আহ্বান জানিয়েছেন ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন রাঙ্গামাটি জেলা শাখার উপদেষ্টা ও দৈনিক গিরিদর্পণ সম্পাদক আলহাজ্ব এ কে এম মকছুদ আহমেদ।
তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে প্রতিনিয়ত মানবাধিকার ভুলন্ঠিত হচ্ছে। মানুষের মৌলিক অধিকার লঙ্ঘিত হচ্ছে। তাই মানুষের মৌলিক অধিকার বাস্তবায়নে দল মত নির্বিশেষে সবাইকে মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে সবাইকে এক হয়ে কাজ করার আহবান জানান তিনি।
আজ বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন রাঙ্গামাটি জেলা শাখার উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন উপলক্ষে সকালে আলোচনা সভা ও শতাধিক হতদরিদ্র মানুষদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি হাজী সুলতান কমরুদ্দীনের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন রাঙ্গামাটি জেলা শাখার পরিচালক মোঃ নাছির উদ্দিন, সহ সভাপতি নাজিম উদ্দীন, রাঙ্গামাটি জেলার সভাপতি অরূপ মুৎসুদ্দি, সহ সভাপতি বিমল কান্তি ঘোষ, মহিলা বিষয়ক সম্পাদিকা বেগম সুফিয়া কামাল ঝিমি, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম ভুইয়া প্রমুখ।
আলোচনা সভা শেষে ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন রাঙ্গামাটি জেলা শাখার উদ্যোগে অর্ধশতাধিক অসহায় দুঃস্থ মানুষদের মাঝে কম্বল ও মাস্ক বিতরণ করা হয়।