শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রতিবাদ সভা

  • আপডেট টাইম : শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০
  • ২৭৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান এই প্রতিপাদ্যে পার্বত্য জেলা রাঙ্গামাটিতে জেলা প্রশাসনের আয়োজনে জেলার সকল সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে।

আজ শনিবার (১২ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গণে আলোচনা সভায় জেলা প্রশাসক একে এম মামুনুর রশিদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এএনএম মোর্শেদ খান, পুলিশ সুপার আলমগীর কবির , সিভিল সার্জেন বিপাশ খীসা, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহে আরেফিনসহ সকল সরকারী বিভাগের কর্মকর্তা কর্মচারী, সাংবাদিকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় জাতির পিতার ভাষ্কর্য নিয়ে যে অপকর্ম করছে তার নিন্দা প্রকাশ করে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর যত ভাস্কর্য তৈরি হচ্ছে, ততই প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদ্মা সেতুর মতো উন্নয়ন আর বঙ্গবন্ধুর ভাস্কর্য গ্রামে-গঞ্জে ছড়িয়ে যাচ্ছে।

এতে স্বাধীনতা বিরোধীরা নিজেদের অবস্থান খুঁজে পাচ্ছে না। সেই আতঙ্ক থেকেই তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙ্গে ফেলার চেষ্টা করছে। আর যারা এই ভাস্কর্য ভাংচুরের সাথে জড়িত তাদের শাস্তির দাবি জানান বক্তারা।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com