শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কাপ্তাই সেনাবাহিনীর টহলে সশস্ত্র সন্ত্রাসী হামলা।। পাল্টা গুলিতে ১ সন্ত্রাসী নিহত

  • আপডেট টাইম : সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০
  • ২৬৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটির কাপ্তাইয়ের টহলরত সেনা সদস্যদের উপর হামলা চালিয়েছে সশস্ত্র পাহাড়ি সন্ত্রাসীরা। সেনাবাহিনীর পাল্টা গুলিতে বিল্টন চাকমা নামে একজন সন্ত্রাসী নিহত হয়েছে।

সোমবার (১৪ ডিসেম্বর) মধ্যরাতে রাঙ্গামাটি সদরের ধূল্যাছড়ি ব্রীজের গোড়া এলাকায় এ ঘটনা ঘটে।

সুত্র জানায়, সেনাবাহিনী টহল দেয়ার সময় আকর্ষিকভাবে সন্ত্রাসীরা সেনাবাহিনীর টহলের উপর গুলি বর্ষণ করে পরে নিজেদের রক্ষার্থে পাল্টাগুলি ছুড়ে টহলে থাকা কাপ্তাই জীবতলী আর্মি ক্যাম্পের ৭ আরই ব্যাটালিয়ানের সদস্যরা।

এসময় বিল্টন চাকমা (৪৮) নামের এক পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করলেও তার সহযোগি অন্যান্য সন্ত্রাসীরা পালিয়ে যায়। ভোররাতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে তিন রাউন্ড গুলি ভর্তি ম্যাগজিনসহ একটি রিভলবার উদ্ধার করা হয়।

রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্রে করে এলাকার যৌথবাহিনী টহল জোরদার করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com