বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটিতে যথাযোগ্য মর্যাদা ও নানা উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। জেলা প্রশাসনের উদ্যোগে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে শুরু হয় বিজয়ের ৪৯তম বার্ষিকীর নানান আনুষ্ঠানিকতা।
বুধবার (১৬ ডিসেম্বর) সকালে রাঙ্গামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে ভোরে ৩১ বার তোপধ্বনী ও মুক্তিযুদ্ধে আত্মদানকারী সূর্য সন্তানদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের মধ্যদিয়ে বিজয় উৎসবের সুচনা করা হয়।
সকালে রাঙ্গামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে পূষ্পার্ঘ অর্পন করেন, রাঙ্গামাটি জেলা প্রশাসক এ,কে,এম মামুনুরর রশিদ, রাঙ্গামাটি পুলিশ সুপার মোঃ আলমগীর কবির, বীর মুক্তিযোদ্ধারা, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, রাঙ্গামাটি সিভিল সার্জন বিপাশ খীসাসহ সর্বস্তরের রাজনৈতিক দল ও বিভিন্ন সামাজিক সংগঠন শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন।
শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণের পর পর আগত সকল শ্রেণী পেশার মানুষ নিরবে দাঁড়িয়ে মুক্তিযুদ্ধে আত্মদানকারী এই সূর্য সন্তানদের শ্রদ্ধা নিবেদন করেন।